খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

জাবিতে ৬ষ্ঠ আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা টুর্নামেন্ট অনুষ্ঠিত

সাহামিনা দিতি
প্রকাশিত: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ৯:৩৩ অপরাহ্ণ
জাবিতে ৬ষ্ঠ আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা টুর্নামেন্ট অনুষ্ঠিত

জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি চেস ক্লাব (JUCHC)-এর উদ্যোগে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্পোর্টস ক্লাব ও জাকসু (JUCSU)-এর সহযোগিতায় ৬ষ্ঠ আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়ামে দিনব্যাপী এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এটি ছিল একটি FIDE Rated Rapid Tournament, যেখানে অংশগ্রহণকারীরা অফিসিয়াল FIDE রেটিং অর্জনের সুযোগ পান।

র‍্যাপিড (১০+৫) ফরম্যাটে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় মোট ৭/৮ রাউন্ডে খেলোয়াড়রা অংশ নেন। প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়নকে ৫ হাজার টাকা ও ট্রফি, রানার-আপকে ৪ হাজার টাকা ও ট্রফি, তৃতীয় স্থান অর্জনকারীকে ৩ হাজার টাকা ও ক্রেস্ট, চতুর্থ ও পঞ্চম স্থান অর্জনকারীকে ২ হাজার টাকা করে ও ক্রেস্ট প্রদান করা হয়।

এছাড়া ৫০ থেকে ৫৫ ব্যাচের প্রতিটি ব্যাচের সেরা খেলোয়াড়কে ১ হাজার টাকা ও ক্রেস্ট, সেরা নারী খেলোয়াড়কে ১ হাজার ৫০০ টাকা ও ক্রেস্ট এবং সেরা অ্যালামনাই খেলোয়াড়কে ১ হাজ

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১৩ অপরাহ্ণ
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

ঢাকার ডাক স্পোর্টস: যুক্তরাষ্ট্রের জাতীয় দলে অভিষেক হয়েছে কাভান সুলিভানের অভিষেক ম্যাচে পেরুর বিপক্ষে শুরুর একাদশে জায়গা করেই চমক দেখিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফিলাডেলফিয়া ইউনিয়নের এই মিডফিল্ডার। শনিবার ওরল্যান্ডোর ইন্টারকো স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র।

অভিষেকের দিন সুলিভানের বয়স ছিল ১৬ বছর ৩৬৩ দিন। যুক্তরাষ্ট্রের জাতীয় দলের হয়ে অভিষেক হওয়া চতুর্থ সর্বকনিষ্ঠ খেলোয়াড় এখন তিনি।পেরুর বিপক্ষে ম্যাচে ৬২ মিনিট খেলেছেন সুলিভান। বিশ্বকাপের বিরতির পর থেকেই ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে নজর কেড়েছেন তিনি। চলতি মৌসুমে এমএলএসে ২৪ ম্যাচে ৭ গোলের পাশাপাশি করেছেন ১২টি সহায়তা

সুলিভানের দুর্দান্ত পারফরম্যান্সে ফিলাডেলফিয়াও ঘুরে দাঁড়িয়েছে। টানা ১১ ম্যাচ অপরাজিত থেকে ইস্টার্ন কনফারেন্সের তলানি থেকে উঠে এখন প্লে-অফের জায়গায় রয়েছে দলটি।