খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

শিঘ্রই শুরু হতে যাচ্ছে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-২০২৬

মোঃ জমির হোসেন
প্রকাশিত: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ণ
শিঘ্রই শুরু হতে যাচ্ছে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-২০২৬

“এসো যুবক মাঠে লড়ি, মাদক মুক্ত দেশ গড়ি”। যুবসমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করতে এবং মাদকমুক্ত দেশ গড়ার অঙ্গীকার নিয়ে শুরু হতে যাচ্ছে ‘আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট – ২০২৬’। কাগজপুকুর ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত এই ১৬ দলীয় বিশাল ফুটবল টুর্নামেন্টটি স্থানীয় কাগজপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

​টুর্নামেন্ট ঘিরে ইতিমধ্যেই ক্রীড়ামোদী দর্শক ও স্থানীয় ফুটবলামোদীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

​টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলোর জন্য রয়েছে চোখধাঁধানো সব পুরস্কার:
​চ্যাম্পিয়ন দল: বিশাল ট্রফির সাথে পাবে একটি বড় ফ্রিজ।
​রানার্সআপ দল: ট্রফির সাথে পাবে একটি ছোট ফ্রিজ।
​বিশেষ আকর্ষণ: প্রতিটি ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য থাকছে ‘ম্যান অব দ্য ম্যাচ’ পুরস্কারসহ অন্যান্য আকর্ষণীয় পুরষ্কার।
​
​মোট ১৬টি দল নকআউট পদ্ধতিতে লড়াই করবে।
​দলপ্রতি এন্ট্রি ফি নির্ধারণ করা হয়েছে ৩,০০০ টাকা (আমন্ত্রণপত্র গ্রহণের সময় ১,০০০ টাকা অগ্রিম প্রদান করতে হবে)।
শুরুর একাদশে ৮ জন খেলোয়ার এবং ৫ জন বদলি খেলোয়াড় রাখা যাবে। খেলোয়াড়দের নিজস্ব জার্সি, বুট এবং বল সাথে আনা বাধ্যতামূলক।
​ম্যাচ শুরুর অন্তত ৩০ মিনিট পূর্বে মাঠে উপস্থিত থাকতে হবে। নির্ধারিত সময়ে ম্যাচ ড্র থাকলে ট্রাইবেকারের মাধ্যমে ফলাফল নির্ধারিত হবে। খেলায় রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
​
​টুর্নামেন্টে অংশগ্রহণ ও বিস্তারিত জানতে আয়োজক কমিটির দায়িত্বপ্রাপ্তদের সাথে যোগাযোগের অনুরোধ করা হয়েছে:
​মো: আমিরুল ইসলাম (সভাপতি) – ০১৯১৬৭০৬২৯৪
​মো: আমিনুর রহমান (টিম ম্যানেজার) – ০১৪০০৯০৩৮৪১ – আব্দুল মালেক-০১৯১৯-২৪৬৪৪৫ সহ-সভাপতি
​মো: ইয়াকুব আলী (সাধারণ সম্পাদক) – ০১৬১৬৫৪৭৮৪১

​এছাড়াও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন: ইমাম (০১৯০৩৮৮১৮০৬), আরিফ (০১৯২৬৩১৩৪৪৭), উজ্জ্বল (০১৯৪৬৫০৮৯৫৬), কামরুল (০১৬০২৮৯১৪২৭), আব্দুস সাত্তার (০১৯২২৮৭৭৮১৮), বিপ্লব (০১৯০৫১৪৮২১৩), সোহাগ (০১৯৫৯৮২১৮১৯) অথবা সোহান (০১৯৮১৮২৩৮৮৬)।

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১৩ অপরাহ্ণ
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

ঢাকার ডাক স্পোর্টস: যুক্তরাষ্ট্রের জাতীয় দলে অভিষেক হয়েছে কাভান সুলিভানের অভিষেক ম্যাচে পেরুর বিপক্ষে শুরুর একাদশে জায়গা করেই চমক দেখিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফিলাডেলফিয়া ইউনিয়নের এই মিডফিল্ডার। শনিবার ওরল্যান্ডোর ইন্টারকো স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র।

অভিষেকের দিন সুলিভানের বয়স ছিল ১৬ বছর ৩৬৩ দিন। যুক্তরাষ্ট্রের জাতীয় দলের হয়ে অভিষেক হওয়া চতুর্থ সর্বকনিষ্ঠ খেলোয়াড় এখন তিনি।পেরুর বিপক্ষে ম্যাচে ৬২ মিনিট খেলেছেন সুলিভান। বিশ্বকাপের বিরতির পর থেকেই ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে নজর কেড়েছেন তিনি। চলতি মৌসুমে এমএলএসে ২৪ ম্যাচে ৭ গোলের পাশাপাশি করেছেন ১২টি সহায়তা

সুলিভানের দুর্দান্ত পারফরম্যান্সে ফিলাডেলফিয়াও ঘুরে দাঁড়িয়েছে। টানা ১১ ম্যাচ অপরাজিত থেকে ইস্টার্ন কনফারেন্সের তলানি থেকে উঠে এখন প্লে-অফের জায়গায় রয়েছে দলটি।