খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

বিএনপি নেতার উপর হামলার প্রতিবাদে চৌমুহনীতে মানব বন্ধন অনুষ্ঠিত

মোতাহার হোসেন
প্রকাশিত: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ৭:০৭ অপরাহ্ণ
বিএনপি নেতার উপর হামলার প্রতিবাদে চৌমুহনীতে মানব বন্ধন অনুষ্ঠিত

গতকাল ৬ জুলাই দিবাগত রাত ১২ টায় চৌযুহনী পৌর বি এন পি নেতা ও নোয়াখালী জাতীয় হকার্স মার্কেট কল্যাধ সমিতির সভাপতি হাজী আবুল কাশেমের উপর মুখোশধারী অস্ত্রধারী সন্ত্রাসী কর্তৃক হামলার প্রতিবাদে আজ বাদ আসর চৌমুহনীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে । মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে । বিক্ষোভ মিছিল শেষে স ক্ষিপ্ত বক্তব্য রাখেন , বেগমগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক মোর্শেদুল আমিন ফয়সল , ৫ নং ওয়ার্ড বি এন পির সদস্য সচীব মাসুদ , বিএনপি নেতা ও ব্যবসায়ী আব্দুল মালেক প্রমূখ । সংক্ষিপ্ত ভাষনে বক্তারা অচিরেই সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দানে প্রশাসনের নিকট আবেদন জানায় । অন্যথায় বড় ধরনের কর্মসূচী গ্রহন করবে বলে জানান ।

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১৩ অপরাহ্ণ
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

ঢাকার ডাক স্পোর্টস: যুক্তরাষ্ট্রের জাতীয় দলে অভিষেক হয়েছে কাভান সুলিভানের অভিষেক ম্যাচে পেরুর বিপক্ষে শুরুর একাদশে জায়গা করেই চমক দেখিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফিলাডেলফিয়া ইউনিয়নের এই মিডফিল্ডার। শনিবার ওরল্যান্ডোর ইন্টারকো স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র।

অভিষেকের দিন সুলিভানের বয়স ছিল ১৬ বছর ৩৬৩ দিন। যুক্তরাষ্ট্রের জাতীয় দলের হয়ে অভিষেক হওয়া চতুর্থ সর্বকনিষ্ঠ খেলোয়াড় এখন তিনি।পেরুর বিপক্ষে ম্যাচে ৬২ মিনিট খেলেছেন সুলিভান। বিশ্বকাপের বিরতির পর থেকেই ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে নজর কেড়েছেন তিনি। চলতি মৌসুমে এমএলএসে ২৪ ম্যাচে ৭ গোলের পাশাপাশি করেছেন ১২টি সহায়তা

সুলিভানের দুর্দান্ত পারফরম্যান্সে ফিলাডেলফিয়াও ঘুরে দাঁড়িয়েছে। টানা ১১ ম্যাচ অপরাজিত থেকে ইস্টার্ন কনফারেন্সের তলানি থেকে উঠে এখন প্লে-অফের জায়গায় রয়েছে দলটি।