খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

শ্রীপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি, সেলাই মেশিন ও সাইকেল বিতরণ

মো : আব্দুল বাতেন বাচ্চু
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ১১:০২ অপরাহ্ণ
শ্রীপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি, সেলাই মেশিন ও সাইকেল বিতরণ

গাজীপুরের শ্রীপুরে সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে গৃহিত কর্মসূচির আওতায় ক্ষুদ্র নৃ ত্বাত্ত্বিক জনগোষ্ঠীর দরিদ্র  পরিবারের শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি, সেলাই মেশিন ও সাইকেল বিতরণ করা হয়েছে।

 

বৃহস্পতিবার(১৩ আগস্ট) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

 

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাহিদ ভূঞার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ অধ্যাপক ডা রফিকুল ইসলাম বাচ্চু।অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির আহবায়ক হুমায়ুন কবির সরকার,উপজেলা বিএনপির সদস্য সচিব খায়রুল কবির মন্ডল আজাদ,জেলা বিএনপির আহবায়ক সদস্য ডা শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির আহবায়ক সদস্য এসএম মাহফুল হাসান হান্নান প্রমুখ।

 

প্রধান অতিথির বক্তব্যে ডা রফিকুল ইসলাম বাচ্চু বলেন,লেখা পড়ার কোন বিকল্প নাই,সন্ধ্যার পরে কোন শিক্ষার্থী যেনো ঘরের বাইরে  না  থাকে।এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন,প্রধানমন্ত্রী ক্ষুদ্র নৃ – জনগোষ্ঠির দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের জন্য এ সহায়তার যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। পড়াশোনা করতে হবে।ভালো মানুষ হতে হবে।

 

পরে তিনি প্রাথমিক বিদ্যালয়ের ২৩ জনকে ৩ হাজার টাকা করে,মাধ্যমিক বিদ্যালয়ের ৭ জনকে ৫ হাজার টাকা করে ও উচ্চ মাধ্যমিক কলেজের ৫ জনকে ৭ হাজার টাকা করে শিক্ষাবৃত্তি প্রদান করেন।তাছাড়া ৭ জন কৃতি শিক্ষার্থীকে বাইসাইকেল প্রদান করা হয়।এসময় দরিদ্র ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যদের কে ৫ টি সেলাই মেশিনও প্রদান করা হয়।

এ মাসে ডেঙ্গু আক্রান্ত কিছুটা বাড়ছে, ঝুঁকিপূর্ণ এলাকায় মশক নিধন কার্যক্রম অব্যাহত : চসিক মেয়র

কে এম রাজিব
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫৬ অপরাহ্ণ
এ মাসে ডেঙ্গু আক্রান্ত কিছুটা বাড়ছে, ঝুঁকিপূর্ণ এলাকায় মশক নিধন কার্যক্রম অব্যাহত : চসিক মেয়র

চট্টগ্রাম নগরীতে ডেঙ্গু প্রতিরোধে ঝুঁকিপূর্ণ ও হটস্পটে বেশি গুরুত্ব দিয়ে মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। রোববার ( ২৭ সেপ্টেম্বর) বেলা ১টায় নগরীর সাগরিকা মোড় সংলগ্ন কাজীর দীঘি এলাকায় চসিকের মশক নিধন ও পরিচ্ছন্নতা ক্রাশ প্রোগ্রাম পরিদর্শনকালে মেয়র এ কথা জানান। একই সঙ্গে নগরবাসীকে নিজেদের বাসাবাড়ি ও আশপাশে পানি জমতে না দেওয়া এবং ঘুমানোর সময় নিয়মিত মশারি ব্যবহারের আহ্বান জানিয়েছেন মেয়র ডা. শাহাদাত হোসেন।

 

তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে চসিকের নিয়মিত কার্যক্রমের পাশাপাশি ঝুঁকিপূর্ণ ও হটস্পট এলাকাগুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
এসব এলাকায় মশক নিধন, লার্ভা ধ্বংস, ওষুধ প্রয়োগ ও পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। তবে শুধু সিটি করপোরেশনের কার্যক্রমের মাধ্যমে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়; এ ক্ষেত্রে নগরবাসীর সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, এ মাসে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কিছুটা বাড়ছে। এ কারণে পরিস্থিতি বিবেচনায় নিয়ে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে চসিকের মশক নিধন কার্যক্রম আরও জোরদার করা হচ্ছে। মাঠপর্যায়ে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত তদারকির মাধ্যমে কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।

 

 

এডিস মশা জমে থাকা পানিতে বংশবিস্তার করে। তাই বাসাবাড়ির ছাদ, বারান্দা, ফুলের টব, বালতি, ড্রাম, এসির নিচের ট্রে, নির্মাণাধীন ভবন ও পরিত্যক্ত পাত্রসহ যেসব স্থানে পানি জমতে পারে, সেগুলো নিয়মিত পরিষ্কার করতে হবে। ডাবের খোসা, প্লাস্টিকের পাত্র ও অন্যান্য পরিত্যক্ত সামগ্রীও দ্রুত অপসারণ করতে হবে। তিন দিনে একদিন, জমা পানি ফেলে দিন—এই অভ্যাস নগরবাসীকে গড়ে তুলতে হবে। নিজের আঙিনা পরিষ্কার রাখুন, অন্যকেও সচেতন করুন। এডিস মশা সাধারণত দিনের বেলায় কামড়ায়। তাই দিনের বেলায় সতর্ক থাকার পাশাপাশি ঘুমানোর সময় সবসময় মশারি ব্যবহার করতে হবে।