শ্রীপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি, সেলাই মেশিন ও সাইকেল বিতরণ
গাজীপুরের শ্রীপুরে সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে গৃহিত কর্মসূচির আওতায় ক্ষুদ্র নৃ ত্বাত্ত্বিক জনগোষ্ঠীর দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি, সেলাই মেশিন ও সাইকেল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার(১৩ আগস্ট) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাহিদ ভূঞার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ অধ্যাপক ডা রফিকুল ইসলাম বাচ্চু।অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির আহবায়ক হুমায়ুন কবির সরকার,উপজেলা বিএনপির সদস্য সচিব খায়রুল কবির মন্ডল আজাদ,জেলা বিএনপির আহবায়ক সদস্য ডা শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির আহবায়ক সদস্য এসএম মাহফুল হাসান হান্নান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ডা রফিকুল ইসলাম বাচ্চু বলেন,লেখা পড়ার কোন বিকল্প নাই,সন্ধ্যার পরে কোন শিক্ষার্থী যেনো ঘরের বাইরে না থাকে।এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন,প্রধানমন্ত্রী ক্ষুদ্র নৃ – জনগোষ্ঠির দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের জন্য এ সহায়তার যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। পড়াশোনা করতে হবে।ভালো মানুষ হতে হবে।
পরে তিনি প্রাথমিক বিদ্যালয়ের ২৩ জনকে ৩ হাজার টাকা করে,মাধ্যমিক বিদ্যালয়ের ৭ জনকে ৫ হাজার টাকা করে ও উচ্চ মাধ্যমিক কলেজের ৫ জনকে ৭ হাজার টাকা করে শিক্ষাবৃত্তি প্রদান করেন।তাছাড়া ৭ জন কৃতি শিক্ষার্থীকে বাইসাইকেল প্রদান করা হয়।এসময় দরিদ্র ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যদের কে ৫ টি সেলাই মেশিনও প্রদান করা হয়।



আপনার মতামত লিখুন