খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

চুনরুঘাটে পুলিশ গিয়ে উদ্ধার করলো সরকারী কর্মচারীকে। মারপিটে আহত,ছিনিয়ে নেয়া হল স্বর্ন অলংকার

চুনারুঘাট প্রতিনিধি
প্রকাশিত: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ণ
চুনরুঘাটে পুলিশ গিয়ে উদ্ধার করলো সরকারী কর্মচারীকে। মারপিটে আহত,ছিনিয়ে নেয়া হল স্বর্ন অলংকার

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা প্রশাসনের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ও তার শিশু বাচ্চাকে বাড়িতে আটকে রেখে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।

বিষয়টি চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা জানতে পেরে পুলিশ দিয়ে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান।
জানা যায়, শনিবার সকালে উপজেলার দ্বিমাগুরুন্ডা গ্রামে চুনারুঘাট উপজেলা প্রশাসনের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর জুনু আক্তার,শিশু বাচ্চা সামিয়া আক্তার ও বয়স্ক মাকে তার বাড়িতে আটকে রেখে তার বাসুর সেলিম মিয়া,রুবি আক্তার,সাদিয়া আক্তার,সুমাইয়া আক্তার,সাদিকা আক্তার মিলে আটকে রেখে মারপিট করে।
বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী জানতে পেরে পুলিশ পাটিয়ে তাদের উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করান।
হাসপাতালে ভর্তিকৃত জুনু আক্তার জানান চুনারুঘাট পৌর শহরের মা সেনিটারি সাপ্লাই এর মালিক উনার স্বামীসহ ৩ ভাই। কিন্তু স্বামীর বড় তার নিজের নামে একা নিয়ে যাওয়ায় এদের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় শনিবার সকালে তারা মা,বাচ্চাসহ তাকে আটকে রেখে মারপিট করে স্বর্ণের চেইন,কানের দোল তারা চিনিয়ে নেয়। মারপিটে তিনি মারাত্মক আহত হন। তাৎক্ষণিক বিষয়টি তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে তিনি পুলিশ পাটিয়ে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। এ ব্যাপানে তিনি চিকিৎসার পরে মামলা করবেন বলে জানান।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান,বিষয়টি জানতে পেরে পুলিশ পাটিয়েছি। অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহন করবো।

আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ আইনমন্ত্রীর

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৬:০৫ অপরাহ্ণ
আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ আইনমন্ত্রীর

বিশেষ প্রতিনিধি: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বিদ্যমান ও উদীয়মান আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় শক্তিশালী জাতীয় পদক্ষেপের পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি আইনের শাসন সুদৃঢ় করা, ন্যায়বিচারে প্রবেশাধিকার বৃদ্ধি, প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা জোরদার এবং ফৌজদারি বিচারব্যবস্থার আধুনিকায়নে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

২৭ সেপ্টেম্বর রবিবার সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত ১৫তম জাতিসংঘ অপরাধ প্রতিরোধ ও ফৌজদারি বিচার কংগ্রেসের উচ্চপর্যায়ের অধিবেশনে বক্তব্য প্রদানকালে এ কথা বলেন।

২৬ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর ২০২৬ পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি ন্যাশনাল এক্সিবিশন সেন্টারে (ADNEC) অনুষ্ঠিত এই কংগ্রেসে আইনমন্ত্রী বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব প্রদান করছেন।

বক্তব্যে আইনমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্ব ও দিকনির্দেশনায় আইনের শাসন সুদৃঢ় করা, ন্যায়বিচারে জনগণের প্রবেশাধিকার বৃদ্ধি, প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা জোরদার এবং ফৌজদারি বিচারব্যবস্থার আধুনিকায়নে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।তিনি বাংলাদেশের চলমান বিচারিক সংস্কারের বিষয়টি তুলে ধরেন এবং শক্তিশালী জাতীয় পদক্ষেপ ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে বিদ্যমান ও উদীয়মান আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় বাংলাদেশের প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

আবুধাবি ঘোষণার সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশ ফৌজদারি কার্যবিধি সংস্কারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। এর মাধ্যমে সংক্ষিপ্ত বিচারপ্রক্রিয়ার কার্যকর ব্যবহার আরও জোরদার ও সম্প্রসারণ, মামলার দ্রুত নিষ্পত্তি, মামলাজট কমানো এবং সময়োপযোগী ও ন্যায়সংগত বিচারপ্রাপ্তির সুযোগ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।ভিয়েনাভিত্তিক জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক দপ্তর (UNODC) পাঁচ বছর অন্তর অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক কংগ্রেসটির আয়োজক।

বাংলাদেশ প্রতিনিধিদলে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম ছাড়াও আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা রয়েছেন।

ঢাকার ডাক নিউজ/এস