খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

গজারিয়ায় সড়ক দূর্ঘটনায় বাইসাইকেলে আরোহী নিহত

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ১২:৫২ অপরাহ্ণ
গজারিয়ায় সড়ক দূর্ঘটনায় বাইসাইকেলে আরোহী নিহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে সড়ক দূর্ঘটনায় বাইসাইকেল আরোহী নিহত ও মিনি কাবারভ্যান চালক আহত হয়েছে।

​মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল পৌনে আটটার দিকে মহাসড়কের ঢাকা মূখী লেনের ভবেরচর কলেজরোড ইউটার্ন সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

​নিহত আবুল কাশেম (৩৫) উপজেলার ইমামপুর ইউনিয়নের জৈষ্ঠ্যতলা গ্রামের আলী আহাম্মদ এর ছেলে। সে ভিটিকান্দি এলাকার জেএমআই ইন্ডাস্ট্রিতে কর্মরত ছিলেন কর্মস্থলে যাওয়া পথে দূর্ঘটনায় সে নিহত হয়।

প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো মঙ্গলবার সকালেও কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন আবুল কাশেম। সকাল পৌনে আটটার দিকে তিনি ভবেরচর কলেজ রোড এলাকার ইউটার্নে পৌঁছালে ঢাকাগামী দ্রুত গতিসম্পন্ন একটি মিনি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে
বাইসাইকেলটিকে সজোরে ধাক্কা দিয়ে সড়কের একটি গাছের আছরে পরে। এ ঘটনায় বাইসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে আবুল কাশেম গুরুতর আহত হন। পরবর্তীকালে স্থানীয়রা তাকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে মিনি পিকাপ ভ্যান চালক গড়িতে আটকা পরলে গজারিয়া ফায়ার সার্ভিসের সহায়তায় তাকে উদ্ধার করে গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

আহত মিনি পিকাপ ভ্যান চালক ইস্কান্দার (৫১) সে
কুমিল্লা জেলার মৃত্যু সুলতানা আহাম্মেদ এর ছেলে।

গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাদ করিম বলেন, সকাল ৮টার দিকে আহত অবস্থায় এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা হয়। প্রাথমিক পর্যবেক্ষণ শেষে দেখা যায় হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ভবেরচর হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ শাহ কামাল আখন্দ বলেন, মরদেহ পুলিশ হেফাজতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে, দূর্ঘটনা কবলিত গাড়ি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। আইন আনুক ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ মাসে ডেঙ্গু আক্রান্ত কিছুটা বাড়ছে, ঝুঁকিপূর্ণ এলাকায় মশক নিধন কার্যক্রম অব্যাহত : চসিক মেয়র

কে এম রাজিব
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫৬ অপরাহ্ণ
এ মাসে ডেঙ্গু আক্রান্ত কিছুটা বাড়ছে, ঝুঁকিপূর্ণ এলাকায় মশক নিধন কার্যক্রম অব্যাহত : চসিক মেয়র

চট্টগ্রাম নগরীতে ডেঙ্গু প্রতিরোধে ঝুঁকিপূর্ণ ও হটস্পটে বেশি গুরুত্ব দিয়ে মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। রোববার ( ২৭ সেপ্টেম্বর) বেলা ১টায় নগরীর সাগরিকা মোড় সংলগ্ন কাজীর দীঘি এলাকায় চসিকের মশক নিধন ও পরিচ্ছন্নতা ক্রাশ প্রোগ্রাম পরিদর্শনকালে মেয়র এ কথা জানান। একই সঙ্গে নগরবাসীকে নিজেদের বাসাবাড়ি ও আশপাশে পানি জমতে না দেওয়া এবং ঘুমানোর সময় নিয়মিত মশারি ব্যবহারের আহ্বান জানিয়েছেন মেয়র ডা. শাহাদাত হোসেন।

 

তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে চসিকের নিয়মিত কার্যক্রমের পাশাপাশি ঝুঁকিপূর্ণ ও হটস্পট এলাকাগুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
এসব এলাকায় মশক নিধন, লার্ভা ধ্বংস, ওষুধ প্রয়োগ ও পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। তবে শুধু সিটি করপোরেশনের কার্যক্রমের মাধ্যমে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়; এ ক্ষেত্রে নগরবাসীর সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, এ মাসে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কিছুটা বাড়ছে। এ কারণে পরিস্থিতি বিবেচনায় নিয়ে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে চসিকের মশক নিধন কার্যক্রম আরও জোরদার করা হচ্ছে। মাঠপর্যায়ে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত তদারকির মাধ্যমে কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।

 

 

এডিস মশা জমে থাকা পানিতে বংশবিস্তার করে। তাই বাসাবাড়ির ছাদ, বারান্দা, ফুলের টব, বালতি, ড্রাম, এসির নিচের ট্রে, নির্মাণাধীন ভবন ও পরিত্যক্ত পাত্রসহ যেসব স্থানে পানি জমতে পারে, সেগুলো নিয়মিত পরিষ্কার করতে হবে। ডাবের খোসা, প্লাস্টিকের পাত্র ও অন্যান্য পরিত্যক্ত সামগ্রীও দ্রুত অপসারণ করতে হবে। তিন দিনে একদিন, জমা পানি ফেলে দিন—এই অভ্যাস নগরবাসীকে গড়ে তুলতে হবে। নিজের আঙিনা পরিষ্কার রাখুন, অন্যকেও সচেতন করুন। এডিস মশা সাধারণত দিনের বেলায় কামড়ায়। তাই দিনের বেলায় সতর্ক থাকার পাশাপাশি ঘুমানোর সময় সবসময় মশারি ব্যবহার করতে হবে।