খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

ঝিনাইদহে জিয়া ফাউন্ডেশনের উদ্যোগে গরীব অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ

মোঃ আবু হুরাইরা মিয়া
প্রকাশিত: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ৪:৫৩ অপরাহ্ণ
ঝিনাইদহে জিয়া ফাউন্ডেশনের উদ্যোগে গরীব অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ

ঝিনাইদহের পবহাটিতে জেনারেল জিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্থানীয় অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) দুপুরে জুম্মার নামাজের পরে পবহাটি পুকুর পাড়া জামে মসজিদের ছাদে অনুষ্ঠিত হয়। এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি এড. এম এ মজিদ নিজ হাতে সাধারণ মানুষের খাবার তুলে দেন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান শেখর। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জিয়া পরিষদের সভাপতি মাওলানা কামাল উদ্দীন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহম্মেদ।
পৌর কৃষক দলের আহবায়ক এ্যাডঃ মনিরুল ইসলাম মিল্টন, ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আসাদুজ্জামান দুলাল। জেলা মৎসজীবী দলের নেতা ও পৌর আহবায়ক বাদশা বুলবুল।
সার্বিক তথ্যাবধানে ছিলেন জেনারেল জিয়া ফাউন্ডেশন সাধারণ সম্পাদক ও পুকুর পাড়া জামে মসজিদের সভাপতি কামরুজ্জামান লিটন।
সার্বিক সহোযোগিতায় ছিলেন মোঃ আলী হোসেন, সাইফুল ইসলাম, সাব্বির হোসেন, রানা হামিদ, জনি ইয়ুথ ফাউন্ডেশনের পরিচালক নয়ন সহ আরো অনেকে।
প্রধান অতিথি এ্যাডঃ এম এ মজিদ ​অনুষ্ঠানে খাবার পরিবেশনের পাশাপাশি দুস্থ মানুষদের সাথে কুশল বিনিময় করেন
এবং বলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও দর্শনে অনুপ্রাণিত হয়ে সাধারণ ও মেহনতি মানুষের পাশে দাঁড়ানো আমাদের রাজনৈতিক ও সামাজিক দায়িত্ব। সমাজের অসহায় মানুষদের মুখে সামান্য হাসি ফোটাতে জেনারেল জিয়া ফাউন্ডেশনের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।
জনকল্যাণমূলক এই ধারাবাহিক প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
​এবং পুকুর পাড়া জামে মসজিদে নামাজ আদায় কালে মসজিদ উন্নয়নের জন্য ২ লক্ষ টাকা অনুদানের ঘোষণা করেন এম এ মজিদ

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১৩ অপরাহ্ণ
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

ঢাকার ডাক স্পোর্টস: যুক্তরাষ্ট্রের জাতীয় দলে অভিষেক হয়েছে কাভান সুলিভানের অভিষেক ম্যাচে পেরুর বিপক্ষে শুরুর একাদশে জায়গা করেই চমক দেখিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফিলাডেলফিয়া ইউনিয়নের এই মিডফিল্ডার। শনিবার ওরল্যান্ডোর ইন্টারকো স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র।

অভিষেকের দিন সুলিভানের বয়স ছিল ১৬ বছর ৩৬৩ দিন। যুক্তরাষ্ট্রের জাতীয় দলের হয়ে অভিষেক হওয়া চতুর্থ সর্বকনিষ্ঠ খেলোয়াড় এখন তিনি।পেরুর বিপক্ষে ম্যাচে ৬২ মিনিট খেলেছেন সুলিভান। বিশ্বকাপের বিরতির পর থেকেই ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে নজর কেড়েছেন তিনি। চলতি মৌসুমে এমএলএসে ২৪ ম্যাচে ৭ গোলের পাশাপাশি করেছেন ১২টি সহায়তা

সুলিভানের দুর্দান্ত পারফরম্যান্সে ফিলাডেলফিয়াও ঘুরে দাঁড়িয়েছে। টানা ১১ ম্যাচ অপরাজিত থেকে ইস্টার্ন কনফারেন্সের তলানি থেকে উঠে এখন প্লে-অফের জায়গায় রয়েছে দলটি।