প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলীর আগমন উপলক্ষে গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় ফুলের শুভেচ্ছা ও সম্মাননা স্মারক আলোচনা সভা অনুষ্ঠিত
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রেস সচিব সালেহ শিবলীর আগমন উপলক্ষে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক অনুষ্ঠানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ২৩ আগস্ট বিকাল ৪টায়, ১০ নং গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের গোয়ালভাওর উচ্চ বিদ্যালয় এর মাঠে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায সভাপতিত্ব করেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক শরীফ মোহাম্মদ ইউনুছ, অনুষ্ঠান উপস্থাপনা ও পরিচালনা করেন সাবেক উপজেলা ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান। সভায় স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা সালেহ শিবলীর আগমনকে কেন্দ্র করে বিভিন্ন বিষয় তুলে ধরেন এবং এলাকার উন্নয়ন ও জনকল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এই সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রেস সচিব বলেন,বর্তমান সরকারের মেয়াদ ১৮৫ দিন বর্তমান সরকার বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নিরালাস ভূমিকা পালন করতেছেন । এবং বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছেন। তিনি ধাপে ধাপে সকল পর্যায়ের ভাতা, সেবামূলক ও উন্নয়নমূলক কাজ করার সুযোগও দিতে হবে। আর সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দলের শৃঙ্খলা বজায় রাখতে হবে। যাতে করে পূর্বের সরকারের ন্যায় বর্তমান সরকারের ভাবমূর্তি নষ্ট না হয়। সবাইকে সচেতন হতে হবে।
সভায় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন