মাগুরা শ্রীপুর উপজেলার সরকারি কর্মকর্তাবৃন্দ,রাজনৈতিক নেতৃবৃন্দ,শিক্ষকবৃন্দ, গনমাধ্যম কর্মী,বীর মুক্তিযোদ্ধা এবং সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়
মাগুরা জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব মোতাকাব্বীর আহমেদ মহোদয়ের শ্রীপুর উপজেলায় আগমন উপলক্ষ্যে শ্রীপুর উপজেলার সরকারি কর্মকর্তাবৃন্দ,রাজনৈতিক নেতৃবৃন্দ,শিক্ষকবৃন্দ, গনমাধ্যম কর্মী,বীর মুক্তিযোদ্ধা এবং সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৫ আগষ্ট মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে শ্রীপুর উপজেলা প্রশাসনের আয়োজনে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃনাজমুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃসাজ্জাদ হোসেন, সহকারী কমিশনার, জেলা প্রসাশক কার্যালয় মাগুরা, আসমাউল হুসনা পিংকি, সহকারী কমিশনার (ভূমি), মোঃওলি মিয়া, অফিসার ইনচার্জ, ডাঃ মামুন খান,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, আবুল ফজল,উপজেলা প্রকৌশলী অফিসার, কৃষিবিদ হুমায়ন কবির,উপজেলা কৃষি কর্মকর্তা,ডাঃআল ইয়াছিন শুভ,আবাসিক মেডিকেল অফিসার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স শ্রীপুর, আশরাফুল আলম জোয়ার্দার, বদরুল আলম হিরো, সাবেক সভাপতি উপজেলা বিএনপি,সিকদার মঞ্জুরুল আলম, সাবেক সহ সভাপতি, উপজেলা বিএনপি,কাজী আব্দুল আওয়াল সবুর, উপজেলা নায়েবে আমির জামায়াতে ইসলামী, খন্দকার আব্বাস উদ্দিন, মুন্সি রেজাউল করিম, সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপি, মিজানুর রহমান মোল্লা,উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান ও সেক্রেটারি, জামায়াতে ইসলামী, নির্মল কুমার সাহা,অধ্যক্ষ, শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজ,শ্রীপুর প্রেস ক্লাবের সহ সভাপতি আশরাফ হোসেন পল্টু,সেক্রেটারী নাসিরুল ইসলাম,শ্রীপুর রিপোটার্স ইউনিটির সেক্রেটারী মোঃমোজাফফর হোসেন মুন্না, বীর মুক্তিযোদ্ধা মুন্সি আব্দুল কুদ্দুস, শফিউদ্দিন জোয়ার্দ্দার, এ.জেড.এম তৌহিদুর রহমান,উপজেলা মৎস্য কর্মকর্তা,আব্দুর রাজ্জাক,উপজলা সমাজ সেবা কর্মকর্তা,শিরিনা আক্তার,উপজেলা নির্বাচন অফিসার,আব্দুর রশিদ,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার,গৌরাঙ্গ চন্দ্র মন্ডল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা,শামসুন্নাহার, উপজলা ভিডিপি কর্মকর্তা,শাহানা ফেরদৌস, উপজেলা মহিলা বিষয়ক সভানেতৃ, খন্দকার খলিলুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক, উপজেলা বিএনপি,হেমায়েত হোসেন জঙ্গি,সাবেক প্রচার সম্পাদক, উপজেলা বিএনপি, শাহ আলম তুফান,সদস্য সচিব উপজেলা স্বেচ্ছাসেবকদল সহ বিভিন্ন সরকারি অফিসের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বৃন্দ,গণমাধ্যম কর্মী বৃন্দ,বীর মুক্তিযোদ্ধা গণ,সুশীল সমাজের নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় বক্তারা সমাজের বিভিন্ন অসঙ্গতি তুলে ধরেন। প্রধান অতিথি বলেন সরকারি অফিসের সকল কর্মকর্তা কর্মচারীদের স্বচ্ছতার সাথে কাজ করতে হবে।তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন সাংবাদিকরা হলেন জাতীর বিবেক, সঠিক ও বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করা হলো সাংবাদিকদের নৈতিক দায়িত্ব। তিনি মাদকদ্রব্য নির্মূলের জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

আপনার মতামত লিখুন