খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

দিনারপুর হিল রিজার্ভ থেকে বিপুল পরিমাণ চোরাই বাঁশ সহ দু’টি ট্রাক আটক করে হবিগঞ্জের বন বিভাগ কর্মকর্তা

সৈয়দ আখলাক উদ্দিন মনসুর
প্রকাশিত: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬, ১২:৪০ অপরাহ্ণ
দিনারপুর হিল রিজার্ভ থেকে বিপুল পরিমাণ চোরাই বাঁশ সহ দু’টি ট্রাক আটক করে হবিগঞ্জের বন বিভাগ কর্মকর্তা

সিলেট বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) নির্দেশে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দিনারপুর হিল রিজার্ভ এলাকা থেকে বিপুল পরিমাণ বাঁশ সহ দু’টি ট্রাক জব্দ করেছে শায়েস্তাগঞ্জ রেঞ্জ বন কর্মকর্তা তোফায়েল আহমেদ চৌধুরী । জানাযায় , শনিবার (২৯ আগস্ট) রাতে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেঞ্জের আওতাধীন শায়েস্তাগঞ্জ ফরেস্ট চেক স্টেশন এর কর্মকর্তা তোফায়েল আহমেদ চৌধুরী গোপন সংবাদ পেয়ে এবং তার নেতৃত্বে শায়েস্তাগঞ্জ ফরেস্ট চেক স্টেশনের স্টাফকে নিয়ে অভিযান পরিচালনা করে নবীগঞ্জ উপজেলার দিনারপুর হিল রিজার্ভ এলাকা থেকে বিপুল পরিমাণ অবৈধ ভাবে বোঝাইকৃত বাঁশ সহ দু’টি ট্রাক আটক করে । স্থানীয় লোকজনের ব্যবস্থাপনায় আটককৃত বাঁশ সহ দু’টি ট্রাক শায়েস্তাগঞ্জ ফরেস্ট রেঞ্জ অফিসে এনে জব্দ করে রাখা হয় । বর্তমানে ফরেস্ট রেঞ্জ অফিসে হেফাজতে রয়েছে । এদিকে হবিগঞ্জের রেঞ্জের সহকারী বন সংরক্ষক কর্মকর্তা (এসিএফ) মোঃ জয়নাল আবেদীন জানান , সিলেট বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) নির্দেশ অনুযায়ী হবিগঞ্জে বনাঞ্চলের চোরাই গাছ ,বাঁশ উপর অভিযান অব্যাহত থাকবে । দিনারপুর হিল রিজার্ভ এলাকায় বিপুল পরিমাণ বাঁশ সহ দু’টি ট্রাক আটক সত্যতা নিশ্চিত করেন। অপরদিকে স্থানীয় বেশ কয়েকজন নির্দলীয় সচেতন মহল জানান , শায়েস্তাগঞ্জ ফরেস্ট রেঞ্জের বন কর্মকর্তা সৎ , দক্ষ, সততা, খুব সাহসী রেঞ্জার হিসেবে বন বিভাগে ভূমিকা পালন করে যাচ্ছে । তবে বন কর্মকর্তা অপরাধী যেই হোক না কেন ক্ষমা করে না। অনেক চোরাই গাছ , বাঁশ সহ আসামি আটক করেছে এবং বন আদালতে অনেক মামলা চলমান রয়েছে । তিনি চোরাই গাছ , বাঁশ আটক সহ সরকারি সম্পদ হতে উচ্ছেদ করলেই তার বিরুদ্ধে লেগে যায় নানা রকম মিথ্যা সংবাদ প্রকাশ মানহানি ক্ষুন্ন ও হেয় প্রতিপন্ন করার চেষ্টা করে থাকে দুষ্কৃতকারী চক্ররা । তার বিরুদ্ধে একের পর এক বিভিন্ন দপ্তরে নামে – বেনামি অভিযোগ করতে থাকে । অনেক ষড়যন্ত্র চলছে শায়েস্তাগঞ্জ রেঞ্জ অফিস থেকে তোফায়েল আহমেদ চৌধুরী কে বদলি করে সরানোর চেষ্টা চালাচ্ছে । আটককৃত বাঁশ সহ দু’টি ট্রাক আটক করা বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায় ।

আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ আইনমন্ত্রীর

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৬:০৫ অপরাহ্ণ
আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ আইনমন্ত্রীর

বিশেষ প্রতিনিধি: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বিদ্যমান ও উদীয়মান আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় শক্তিশালী জাতীয় পদক্ষেপের পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি আইনের শাসন সুদৃঢ় করা, ন্যায়বিচারে প্রবেশাধিকার বৃদ্ধি, প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা জোরদার এবং ফৌজদারি বিচারব্যবস্থার আধুনিকায়নে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

২৭ সেপ্টেম্বর রবিবার সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত ১৫তম জাতিসংঘ অপরাধ প্রতিরোধ ও ফৌজদারি বিচার কংগ্রেসের উচ্চপর্যায়ের অধিবেশনে বক্তব্য প্রদানকালে এ কথা বলেন।

২৬ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর ২০২৬ পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি ন্যাশনাল এক্সিবিশন সেন্টারে (ADNEC) অনুষ্ঠিত এই কংগ্রেসে আইনমন্ত্রী বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব প্রদান করছেন।

বক্তব্যে আইনমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্ব ও দিকনির্দেশনায় আইনের শাসন সুদৃঢ় করা, ন্যায়বিচারে জনগণের প্রবেশাধিকার বৃদ্ধি, প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা জোরদার এবং ফৌজদারি বিচারব্যবস্থার আধুনিকায়নে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।তিনি বাংলাদেশের চলমান বিচারিক সংস্কারের বিষয়টি তুলে ধরেন এবং শক্তিশালী জাতীয় পদক্ষেপ ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে বিদ্যমান ও উদীয়মান আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় বাংলাদেশের প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

আবুধাবি ঘোষণার সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশ ফৌজদারি কার্যবিধি সংস্কারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। এর মাধ্যমে সংক্ষিপ্ত বিচারপ্রক্রিয়ার কার্যকর ব্যবহার আরও জোরদার ও সম্প্রসারণ, মামলার দ্রুত নিষ্পত্তি, মামলাজট কমানো এবং সময়োপযোগী ও ন্যায়সংগত বিচারপ্রাপ্তির সুযোগ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।ভিয়েনাভিত্তিক জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক দপ্তর (UNODC) পাঁচ বছর অন্তর অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক কংগ্রেসটির আয়োজক।

বাংলাদেশ প্রতিনিধিদলে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম ছাড়াও আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা রয়েছেন।

ঢাকার ডাক নিউজ/এস