রাজশাহী পুঠিয়ায় ৪০০ ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার স্কুলের সামনে থেকে ডিবি পুলিশের অভিযানে আটক
রাজশাহী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর ২০২৬) সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে পুঠিয়া থানাধীন শহীদ নাদের আলী বালিকা বিদ্যালয় ও কলেজের সামনের পাকা রাস্তা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, রাজশাহী মহানগরীর বেলপুকুর থানার বাঁশপুকুরিয়া গ্রামের মোঃ লিটন হোসেন (২৭), পিতা- আসলাম হোসেন এবং একই গ্রামের মোঃ আশরাফুল ইসলাম (৩৮), পিতা- ইসহাক।
ডিবি পুলিশ জানায়, এসআই (নিরস্ত্র) মোঃ স্বপন হোসেন সঙ্গীয় ফোর্সসহ পুঠিয়া থানা এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী ডিউটিতে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, উক্ত স্থানে দুই মাদক ব্যবসায়ী ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
পরে ডিবির পরিদর্শক মোঃ মোমিনুল হাসানের নেতৃত্বে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে তাদের আটক করা হয়। পরে লিটন হোসেনের প্যান্টের ডান পকেটে থাকা নীল রঙের পলিথিনে মোড়ানো ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮-এ একটি মামলা রুজু করা হয়েছে।

আপনার মতামত লিখুন