খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

চট্টগ্রামের পাঁচলাইশ লুটপাট ও হামলার ঘটনায় গ্রেফতার – ৩

কে এম রাজিব
প্রকাশিত: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৯:৩৪ অপরাহ্ণ
চট্টগ্রামের পাঁচলাইশ লুটপাট ও হামলার ঘটনায় গ্রেফতার – ৩

চট্টগ্রাম মহানগরের পাঁচলাইশে একটি বাড়িতে দিনে দুপুরে লুটপাট ও হামলার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল গভীর রাতে চাঁন্দগাও ও পাঁচলাইশ থানাধীন বিভিন্ন এলাকা থেকে এদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হল, পাঁচলাইশের ৭ নং পশ্চিম ষোলশহর ওয়ার্ডস্থ হাদু মাঝির পাড়ার মোঃ রবি (২৮), একই এলাকার সফি আহমদের পুত্র আলাল আহমদ পারভেজ (২৮) ও মৃত ইউনুছের পুত্র মো. ফয়সাল (২৮)।
গ্রেফতার অভিযানে নেতৃত্ব দানকারী পাঁচলাইশ থানার এস আই মো. সাজ্জাদ হোসেন বলেন, আসামীদের চাঁন্দগাও ও পাঁচলাইশ থানাধীন বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তদের আদালতে চালান দেয়া হয়েছে।

 

থানা সূত্রে জানা যায় , মামলার বাদী ব্যবসায়ী মোহাম্মদ নুরুল কবিরের (৪২) সাতে বিভিন্ন বিষয় নিয়ে আসামীদের সাথে পূর্ব বিরোধ রয়েছে। বিভিন্ন ঘটনায় মামলার বাদী নুরুল কবির ও তার স্ত্রী রুনা আক্তার রূপা (৩০) বাদী হয়ে আসামীদের বিরুদ্ধে পাঁচলাই মডেল থানার মামলা নং-০৩(১১)২০২৪, মামলা নং-০৪(৬)২০২৬, মামলা নং-২৩(৬)২০২৬ দায়ের করে। যাহা আদালতে বিচারাধীন এবং পাঁচলাইশ মডেল থানায় তদন্তাধীন আছে। এতে আসামীরা বাদীর উপর ক্ষিপ্ত হয়ে গত ২৮ আগষ্ট শুক্রবার জুমার নামাজ চলাকালীন সময়ে বাদীর অনুপস্থিতিতে পাঁচলাইশ থানাধীন হাদুমাঝি পাড়ার সাবের মাষ্টারের বাড়ির অজিফা ম্যানশনে আসামীরা দেশীয় অস্ত্র নিয়ে বিল্ডিংয়ের সামনের দুই পাশের, নীচতলার এবং ২য় তলার সিসি ক্যামেরা ভাংচুর করে সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। ভাংচুরের শব্দ পেয়ে বাদীর স্ত্রী ২য় তলার বাসার দরজা খুলে নীচে নামতে গেলে আসামীরা অজ্ঞাতনামাদের নিয়ে জোরপূর্বক বাদীর বাসায় প্রবেশ করে তাহাদের বিরুদ্ধে দায়েরকৃত পূর্বের মামলা গুলো তুলে নিতে হুমকি দেয়। এ সময় অস্ত্র-শস্ত্র দিয়ে মৃত্যুর ভয় দেখায় এবং বাদীকে খোজাখুঁজি করে। আসামীরা বাদীকে না পেয়ে তাদের হাতে থাকা দেশীয় অস্ত্র-শস্ত্র দিয়ে বাদীর স্ত্রীকে হত্যার হুমকি দেয় এবং তাকে মারধর করার জন্য তেড়ে আসে। তখন বাদীর স্ত্রী প্রাণভয়ে এবং সন্তানদের নিরাপত্তার কথা চিন্তা করে বাথরুমে আশ্রয় নেয়। পরে বাদীর স্ত্রী বাথরুম থেকে বাহির হয়ে দেখে আসামীরা আলমিরার ভিতরে রক্ষিত মিনি ট্রাক বিক্রির নগদ ৬ লাখ ৫৫ হাজার টাকা, বাদীর বাসায় ব্যবহৃত ১টি ল্যাপটপ, ফ্যাশন সাপ্লাইয়ার মেশিন নিয়ে যায়।

 

 

এছাড়া বাসার আলমিরার ভিতরে রক্ষিত বাদীর স্ত্রীর ব্যবহৃত ১ ভরি ওজনের ১টি স্বর্ণের গলার চেইন, ১ ভরি ওজনের ১ জোড়া স্বর্ণের কানের দুল, ২ ভরি ওজনের ১ জোড়া স্বর্ণের হাতের চুড়িসহ সর্বমোট ৪ ভরি স্বর্ণালংকারসহ বিভিন্ন ডকুমেন্টস নিয়ে বাসার দরজা বাহির থেকে বন্ধ করে চলে যায়। পরবর্তীতে বাদীর স্ত্রী জাতীয় জরুরী সেবা ৯৯৯ নম্বরে ফোন করলে পাঁচলাইশ মডেল থানা পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনাস্থল পরিদর্শন করে। বাদীর এজাহারের ভিত্তিতে মামলাটি দায়ের করা হলে পাঁচলাইশ থানার এস আই সাজ্জাদ হোসেন তদন্তভার গ্রহণ করেন। তদন্তকালে গুপ্তচরের তথ্যের ভিত্তিতে ৩১ আগষ্ট সোমবার রাত আড়াইটার দিকে সিএমপি’র চাঁন্দগাও থানাধীন নিজ বাসা থেকে মামলার ৫নং আসামী রবিউল হাসান রবিকে গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে ওই রাত তিনটায় পাঁচলাইশ মডেল থানাধীন হাদুমাঝি পাড়া এলাকা থেকে ৬নং আসামী পারভেজ আহমেদ জালাকে এবং রাত সাড়ে তিনটায় পাঁচলাইশ মডেল থানাধীন মাঝির দোকান এলাকা থেকে ৭নং আসামী মোঃ ফয়সাল (২৫) কে গ্রেফতার করে মামলার তদন্ত কর্মকর্তা।

আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ আইনমন্ত্রীর

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৬:০৫ অপরাহ্ণ
আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ আইনমন্ত্রীর

বিশেষ প্রতিনিধি: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বিদ্যমান ও উদীয়মান আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় শক্তিশালী জাতীয় পদক্ষেপের পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি আইনের শাসন সুদৃঢ় করা, ন্যায়বিচারে প্রবেশাধিকার বৃদ্ধি, প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা জোরদার এবং ফৌজদারি বিচারব্যবস্থার আধুনিকায়নে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

২৭ সেপ্টেম্বর রবিবার সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত ১৫তম জাতিসংঘ অপরাধ প্রতিরোধ ও ফৌজদারি বিচার কংগ্রেসের উচ্চপর্যায়ের অধিবেশনে বক্তব্য প্রদানকালে এ কথা বলেন।

২৬ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর ২০২৬ পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি ন্যাশনাল এক্সিবিশন সেন্টারে (ADNEC) অনুষ্ঠিত এই কংগ্রেসে আইনমন্ত্রী বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব প্রদান করছেন।

বক্তব্যে আইনমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্ব ও দিকনির্দেশনায় আইনের শাসন সুদৃঢ় করা, ন্যায়বিচারে জনগণের প্রবেশাধিকার বৃদ্ধি, প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা জোরদার এবং ফৌজদারি বিচারব্যবস্থার আধুনিকায়নে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।তিনি বাংলাদেশের চলমান বিচারিক সংস্কারের বিষয়টি তুলে ধরেন এবং শক্তিশালী জাতীয় পদক্ষেপ ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে বিদ্যমান ও উদীয়মান আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় বাংলাদেশের প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

আবুধাবি ঘোষণার সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশ ফৌজদারি কার্যবিধি সংস্কারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। এর মাধ্যমে সংক্ষিপ্ত বিচারপ্রক্রিয়ার কার্যকর ব্যবহার আরও জোরদার ও সম্প্রসারণ, মামলার দ্রুত নিষ্পত্তি, মামলাজট কমানো এবং সময়োপযোগী ও ন্যায়সংগত বিচারপ্রাপ্তির সুযোগ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।ভিয়েনাভিত্তিক জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক দপ্তর (UNODC) পাঁচ বছর অন্তর অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক কংগ্রেসটির আয়োজক।

বাংলাদেশ প্রতিনিধিদলে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম ছাড়াও আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা রয়েছেন।

ঢাকার ডাক নিউজ/এস