খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

মুন্সিপাড়া মাদ্রাসা ও এতিমখানার নতুন কমিটি গঠন

মোঃ মনিরুজ্জামান
প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৩৭ অপরাহ্ণ
মুন্সিপাড়া মাদ্রাসা ও এতিমখানার নতুন কমিটি গঠন

গাজীপুরের ঐতিহ্যবাহী মুন্সিপাড়া মাদ্রাসা ও এতিমখানার নতুন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।
এতে সর্বসম্মতিক্রমে নাজমুল খন্দকার সুমনকে সভাপতি এবং মোঃ আসলাম মিয়াকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

​আজ ৮ সেপ্টেম্বর (মঙ্গলবার) দুপুরে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এক সাধারণ সভা ও দোয়া মাহফিলের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই নতুন কমিটি ঘোষণা করা হয়।
​অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আরমান মিয়ার সভাপতিত্বে, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।
​নবাগত সভাপতি নাজমুল খন্দকার সুমন তার বক্তব্যে উপস্থিত সকলের কাছে দোয়া ও সমর্থন চেয়ে মাদ্রাসার সার্বিক উন্নয়নে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন। অন্যদিকে, সাধারণ সম্পাদক মোঃ আসলাম মিয়া সকলের সহযোগিতা কামনা করে বলেন, আপনাদের সার্বিক সহযোগীতায় পাশে থাকা ও পরামর্শই আমাদের এই মাদ্রাসা ও এতিমখানাটি সুষ্ঠুভাবে পরিচালনায় অনুপ্রাণিত করবে।”

​উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক মোঃ বায়েজিদ হোসেন এবং সাংবাদিক মোঃ মনিরুজ্জামানসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

সভা শেষে উপস্থিত সকলের অংশগ্রহণে এক প্রীতিভোজের আয়োজন করা হয়।

এ মাসে ডেঙ্গু আক্রান্ত কিছুটা বাড়ছে, ঝুঁকিপূর্ণ এলাকায় মশক নিধন কার্যক্রম অব্যাহত : চসিক মেয়র

কে এম রাজিব
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫৬ অপরাহ্ণ
এ মাসে ডেঙ্গু আক্রান্ত কিছুটা বাড়ছে, ঝুঁকিপূর্ণ এলাকায় মশক নিধন কার্যক্রম অব্যাহত : চসিক মেয়র

চট্টগ্রাম নগরীতে ডেঙ্গু প্রতিরোধে ঝুঁকিপূর্ণ ও হটস্পটে বেশি গুরুত্ব দিয়ে মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। রোববার ( ২৭ সেপ্টেম্বর) বেলা ১টায় নগরীর সাগরিকা মোড় সংলগ্ন কাজীর দীঘি এলাকায় চসিকের মশক নিধন ও পরিচ্ছন্নতা ক্রাশ প্রোগ্রাম পরিদর্শনকালে মেয়র এ কথা জানান। একই সঙ্গে নগরবাসীকে নিজেদের বাসাবাড়ি ও আশপাশে পানি জমতে না দেওয়া এবং ঘুমানোর সময় নিয়মিত মশারি ব্যবহারের আহ্বান জানিয়েছেন মেয়র ডা. শাহাদাত হোসেন।

 

তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে চসিকের নিয়মিত কার্যক্রমের পাশাপাশি ঝুঁকিপূর্ণ ও হটস্পট এলাকাগুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
এসব এলাকায় মশক নিধন, লার্ভা ধ্বংস, ওষুধ প্রয়োগ ও পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। তবে শুধু সিটি করপোরেশনের কার্যক্রমের মাধ্যমে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়; এ ক্ষেত্রে নগরবাসীর সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, এ মাসে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কিছুটা বাড়ছে। এ কারণে পরিস্থিতি বিবেচনায় নিয়ে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে চসিকের মশক নিধন কার্যক্রম আরও জোরদার করা হচ্ছে। মাঠপর্যায়ে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত তদারকির মাধ্যমে কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।

 

 

এডিস মশা জমে থাকা পানিতে বংশবিস্তার করে। তাই বাসাবাড়ির ছাদ, বারান্দা, ফুলের টব, বালতি, ড্রাম, এসির নিচের ট্রে, নির্মাণাধীন ভবন ও পরিত্যক্ত পাত্রসহ যেসব স্থানে পানি জমতে পারে, সেগুলো নিয়মিত পরিষ্কার করতে হবে। ডাবের খোসা, প্লাস্টিকের পাত্র ও অন্যান্য পরিত্যক্ত সামগ্রীও দ্রুত অপসারণ করতে হবে। তিন দিনে একদিন, জমা পানি ফেলে দিন—এই অভ্যাস নগরবাসীকে গড়ে তুলতে হবে। নিজের আঙিনা পরিষ্কার রাখুন, অন্যকেও সচেতন করুন। এডিস মশা সাধারণত দিনের বেলায় কামড়ায়। তাই দিনের বেলায় সতর্ক থাকার পাশাপাশি ঘুমানোর সময় সবসময় মশারি ব্যবহার করতে হবে।