খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

কারাগারে দীর্ঘ ১৫ বছর পর ভারত থেকে ১৮ জন্য বাংলাদেশি ফেরত

মোঃ জমির হোসেন
প্রকাশিত: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৫৮ অপরাহ্ণ
কারাগারে দীর্ঘ ১৫ বছর পর ভারত থেকে ১৮ জন্য বাংলাদেশি ফেরত

ভারতের কারাগারে দীর্ঘ ১৫ বছর সাজা ভোগ শেষে বুধবার (১৬ সেপ্টেম্বর) বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশে ফিরেছেন ঠাকুরগাঁওয়ের আনজু বেগমসহ মোট ১৮ বাংলাদেশি। বিভিন্ন মেয়াদে সাজা শেষে ভারতীয় কর্তৃপক্ষ তাদের বাংলাদেশে ফেরত পাঠায়। দেশে ফেরা ১৮ জনের মধ্যে ৯ জন পুরুষ ও ৯ জন নারী।

দেশে ফেরার অনুভূতি জানিয়ে আনজু বেগম বলেন, “বাংলাদেশ আমার মাতৃভূমি। আমি কীভাবে ইন্ডিয়ায় গিয়েছি, মনে করতে পারি না। দেশে ফিরে খুব ভালো লাগছে। আমার শেষ জীবনটা বাংলাদেশেই কাটাতে চাই।”

বুধবার বিকেল ৪টার দিকে ভারতের হরিদাসপুর ইমিগ্রেশন চেকপোস্ট থেকে বেনাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের গ্রহণ করে। ভারতীয় ব্যুরো অব ইমিগ্রেশনের নথি অনুযায়ী, ১৮ জনের নাম ও বাংলাদেশের ঠিকানা উল্লেখ রয়েছে।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ওসি সাইফুল ইসলাম খান জানান, বিভিন্ন মেয়াদে সাজা ভোগ শেষে ১৮ বাংলাদেশিকে গ্রহণ করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে বিভিন্ন সংস্থার মাধ্যমে তাদের নিজ নিজ বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে।

দীর্ঘ কারাজীবন শেষে দেশে ফেরার মুহূর্তে ১৮ জনের চোখেমুখে ছিল স্বস্তি ও আবেগ। আর আনজু বেগমের কণ্ঠে ছিল একটাই আকুতি—জীবনের শেষ দিনগুলো যেন নিজের দেশ ও আপনজনদের সঙ্গেই কাটাতে পারেন।

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১৩ অপরাহ্ণ
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

ঢাকার ডাক স্পোর্টস: যুক্তরাষ্ট্রের জাতীয় দলে অভিষেক হয়েছে কাভান সুলিভানের অভিষেক ম্যাচে পেরুর বিপক্ষে শুরুর একাদশে জায়গা করেই চমক দেখিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফিলাডেলফিয়া ইউনিয়নের এই মিডফিল্ডার। শনিবার ওরল্যান্ডোর ইন্টারকো স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র।

অভিষেকের দিন সুলিভানের বয়স ছিল ১৬ বছর ৩৬৩ দিন। যুক্তরাষ্ট্রের জাতীয় দলের হয়ে অভিষেক হওয়া চতুর্থ সর্বকনিষ্ঠ খেলোয়াড় এখন তিনি।পেরুর বিপক্ষে ম্যাচে ৬২ মিনিট খেলেছেন সুলিভান। বিশ্বকাপের বিরতির পর থেকেই ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে নজর কেড়েছেন তিনি। চলতি মৌসুমে এমএলএসে ২৪ ম্যাচে ৭ গোলের পাশাপাশি করেছেন ১২টি সহায়তা

সুলিভানের দুর্দান্ত পারফরম্যান্সে ফিলাডেলফিয়াও ঘুরে দাঁড়িয়েছে। টানা ১১ ম্যাচ অপরাজিত থেকে ইস্টার্ন কনফারেন্সের তলানি থেকে উঠে এখন প্লে-অফের জায়গায় রয়েছে দলটি।