খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

‎ফরিদগঞ্জে দুঃস্থ ও অসহায় নারীদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করেন এম এ হান্নান এমপি

মোঃ জাকির হোসেন
প্রকাশিত: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৭:১৫ অপরাহ্ণ
‎ফরিদগঞ্জে দুঃস্থ ও অসহায় নারীদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করেন  এম এ হান্নান এমপি

বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের দুঃস্থ ও অসহায় নারীদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
‎দুঃস্থ ও অসহায় নারীদের প্রত্যেককে ১০,০০০ (দশ হাজার) টাকা করে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়। বুধবার সকাল ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়
‎চেক বিতরণ করেন এম. এ. হান্নান এমপি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বরুড়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী ভূমি এ আর এম জাহিদ হাসান, এমপির প্রতিনিধি মঞ্জিল হোসেন পাটোয়ারী, থানার অফিসার ইনচার্জ এরশাদ উল্লাহ, প্রকৌশলী মোঃ শাহাবুদ্দিন, সমাজসেবা অফিসার মাহমুদুল হাসান, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা এবং উপকারভোগী নারীরা উপস্থিত ছিলেন।
‎সরকারের এ ধরনের আর্থিক সহায়তার মাধ্যমে অসহায় ও দুঃস্থ নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ সৃষ্টি হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১৩ অপরাহ্ণ
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

ঢাকার ডাক স্পোর্টস: যুক্তরাষ্ট্রের জাতীয় দলে অভিষেক হয়েছে কাভান সুলিভানের অভিষেক ম্যাচে পেরুর বিপক্ষে শুরুর একাদশে জায়গা করেই চমক দেখিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফিলাডেলফিয়া ইউনিয়নের এই মিডফিল্ডার। শনিবার ওরল্যান্ডোর ইন্টারকো স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র।

অভিষেকের দিন সুলিভানের বয়স ছিল ১৬ বছর ৩৬৩ দিন। যুক্তরাষ্ট্রের জাতীয় দলের হয়ে অভিষেক হওয়া চতুর্থ সর্বকনিষ্ঠ খেলোয়াড় এখন তিনি।পেরুর বিপক্ষে ম্যাচে ৬২ মিনিট খেলেছেন সুলিভান। বিশ্বকাপের বিরতির পর থেকেই ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে নজর কেড়েছেন তিনি। চলতি মৌসুমে এমএলএসে ২৪ ম্যাচে ৭ গোলের পাশাপাশি করেছেন ১২টি সহায়তা

সুলিভানের দুর্দান্ত পারফরম্যান্সে ফিলাডেলফিয়াও ঘুরে দাঁড়িয়েছে। টানা ১১ ম্যাচ অপরাজিত থেকে ইস্টার্ন কনফারেন্সের তলানি থেকে উঠে এখন প্লে-অফের জায়গায় রয়েছে দলটি।