খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

রাজশাহীতে গোধূলী মার্কেটে ১ কোটি ৩৬ লাখ টাকা বকেয়ায় বরাদ্দ বাতিল,৭ দিনের মধ্যে দোকান ছাড়ার নির্দেশ আরডিএ’র অবৈধ দখল ও চুক্তি লঙ্ঘনের দায়ে খাঁন ফার্নিচার গ্যালারির বিরুদ্ধে উচ্ছেদ অভিযানের হুঁশিয়ারি

মোস্তাফিজুর রহমান রানা
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৩৬ অপরাহ্ণ
রাজশাহীতে গোধূলী মার্কেটে ১ কোটি ৩৬ লাখ টাকা বকেয়ায় বরাদ্দ বাতিল,৭ দিনের মধ্যে দোকান ছাড়ার নির্দেশ আরডিএ’র  অবৈধ দখল ও চুক্তি লঙ্ঘনের দায়ে খাঁন ফার্নিচার গ্যালারির বিরুদ্ধে উচ্ছেদ অভিযানের হুঁশিয়ারি

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) নগরীর রেলওয়ে স্টেশন সংলগ্ন গোধূলী মার্কেটের একটি বাণিজ্যিক স্পেসের বরাদ্দ ও চুক্তিপত্র বাতিল করেছে। বকেয়া ভাড়া পরিশোধ না করা,প্যাসেজ দখল এবং অনুমোদন ছাড়া স্পেস ব্যবহারের অভিযোগে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

আরডিএ’র এস্টেট শাখার এস্টেট অফিসার মোঃবদরুজ্জামান স্বাক্ষরিত এক চূড়ান্ত নোটিশে (স্মারক নং- ২৫.৪০.০০০০.০০০.০৬.৫৭.০০০২.০৮.৬৭৪, তারিখ: ১৪ সেপ্টেম্বর ২০২৫) খাঁন ফার্নিচার গ্যালারির স্বত্বাধিকারী মোঃশফিকুল আউয়াল খাঁনকে ৭ দিনের মধ্যে দোকান খালি করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

নোটিশ সূত্রে জানা যায়,২য় তলার ৬৬১২.১৫ বর্গফুটের বকেয়া ভাড়া ২৬ লাখ ১৯ হাজার ২৫ টাকা, ৫৭৬৯.২৫ বর্গফুট প্যাসেজ ও বারান্দা অবৈধভাবে দখলের জরিমানা ৬০ লাখ ৭ হাজার ৪৮৪ টাকা এবং ৪র্থ তলার ৯১১৪.৮৪ বর্গফুট স্পেস অনুমোদনহীনভাবে ব্যবহারের জরিমানা ৫০ লাখ ১২ হাজার ৩৬৮ টাকাসহ মোট ১ কোটি ৩৬ লাখ ৩৩ হাজার ৩১ টাকা বকেয়া রয়েছে।

 

এর আগে কারণ দর্শানোর নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় ২০০৯ ও ২০১২ সালে সম্পাদিত চুক্তিপত্র ও বরাদ্দপত্র বাতিল ঘোষণা করে আরডিএ।

 

চূড়ান্ত নোটিশে বলা হয়েছে, আগামী ৭ দিনের মধ্যে বকেয়া টাকা পরিশোধ ও মালামাল নিজ উদ্যোগে সরিয়ে না নিলে সরকারি জমি ও ভবন (দখল পুনরুদ্ধার) অধ্যাদেশ, ১৯৭০ অনুযায়ী কোনো প্রকার পূর্ব নোটিশ ছাড়াই মোবাইল কোর্টের মাধ্যমে উচ্ছেদ ও স্পেস সিলগালা করা হবে। এতে মালামালের কোনো ক্ষতি হলে আরডিএ দায়ী থাকবে না। পাশাপাশি সরকারি পাওনা আদায়ে সার্টিফিকেট মামলাসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ কমিশনার, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ এবং জেলা প্রশাসক, রাজশাহীকে অনুলিপি প্রেরণ করা হয়েছে।

আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ আইনমন্ত্রীর

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৬:০৫ অপরাহ্ণ
আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ আইনমন্ত্রীর

বিশেষ প্রতিনিধি: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বিদ্যমান ও উদীয়মান আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় শক্তিশালী জাতীয় পদক্ষেপের পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি আইনের শাসন সুদৃঢ় করা, ন্যায়বিচারে প্রবেশাধিকার বৃদ্ধি, প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা জোরদার এবং ফৌজদারি বিচারব্যবস্থার আধুনিকায়নে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

২৭ সেপ্টেম্বর রবিবার সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত ১৫তম জাতিসংঘ অপরাধ প্রতিরোধ ও ফৌজদারি বিচার কংগ্রেসের উচ্চপর্যায়ের অধিবেশনে বক্তব্য প্রদানকালে এ কথা বলেন।

২৬ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর ২০২৬ পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি ন্যাশনাল এক্সিবিশন সেন্টারে (ADNEC) অনুষ্ঠিত এই কংগ্রেসে আইনমন্ত্রী বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব প্রদান করছেন।

বক্তব্যে আইনমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্ব ও দিকনির্দেশনায় আইনের শাসন সুদৃঢ় করা, ন্যায়বিচারে জনগণের প্রবেশাধিকার বৃদ্ধি, প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা জোরদার এবং ফৌজদারি বিচারব্যবস্থার আধুনিকায়নে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।তিনি বাংলাদেশের চলমান বিচারিক সংস্কারের বিষয়টি তুলে ধরেন এবং শক্তিশালী জাতীয় পদক্ষেপ ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে বিদ্যমান ও উদীয়মান আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় বাংলাদেশের প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

আবুধাবি ঘোষণার সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশ ফৌজদারি কার্যবিধি সংস্কারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। এর মাধ্যমে সংক্ষিপ্ত বিচারপ্রক্রিয়ার কার্যকর ব্যবহার আরও জোরদার ও সম্প্রসারণ, মামলার দ্রুত নিষ্পত্তি, মামলাজট কমানো এবং সময়োপযোগী ও ন্যায়সংগত বিচারপ্রাপ্তির সুযোগ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।ভিয়েনাভিত্তিক জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক দপ্তর (UNODC) পাঁচ বছর অন্তর অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক কংগ্রেসটির আয়োজক।

বাংলাদেশ প্রতিনিধিদলে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম ছাড়াও আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা রয়েছেন।

ঢাকার ডাক নিউজ/এস