খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

রাবিতে জাসাসের উদ্যোগে ‘শরৎ সমীকরণ ১৪৩৩’ অনুষ্ঠিত বিশেষ অতিথি ছিলেন আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট

মোস্তাফিজুর রহমান রানা
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ৮:২১ অপরাহ্ণ
রাবিতে জাসাসের উদ্যোগে ‘শরৎ সমীকরণ ১৪৩৩’ অনুষ্ঠিত  বিশেষ অতিথি ছিলেন আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর উদ্যোগে,শরৎ সমীকরণ ১৪৩৩ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটের সামনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) এর চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, জাসাস ও জাতীয়তাবাদী ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তব্যে আবুল কালাম আজাদ সুইট বলেন, শরৎ বাংলার ষড়ঋতুর তৃতীয় ঋতু। বর্ষার বিদায় ও শীতের আগমনের বার্তা নিয়ে আসে শরৎ। এই সময় নদী-নালা, খাল-বিল পানিতে ভরে ওঠে এবং প্রকৃতিতে শুভ্র কাশফুলের সমারোহ দেখা যায়।

তিনি বলেন, আমরা অনেকেই জানি না আমাদের ষড়ঋতুর এই দেশে কখন কোন ঋতু আসে। নিজস্ব সংস্কৃতি ও ঋতুভিত্তিক উৎসবগুলো আমরা হারাতে বসেছি। এমন প্রেক্ষাপটে জাসাসের এই উদ্যোগ প্রশংসনীয়। পড়াশোনার ব্যস্ততার মাঝেও শিক্ষার্থীরা যে বাংলাদেশের সংস্কৃতিকে তুলে ধরছে, এজন্য তিনি জাসাসের রাবি শাখাকে ধন্যবাদ জানান।

তিনি আরও বলেন, জাসাস প্রতিটি ঋতুতে এ ধরনের আয়োজনের মাধ্যমে বাংলাদেশের সংস্কৃতিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে তুলে ধরবে।

নিজের ছাত্ররাজনীতির স্মৃতিচারণ করে তিনি বলেন, রাজশাহী কলেজে অধ্যয়নকালে তিনি ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত হন। তিনি রাজশাহী কলেজ ছাত্রদলের সভাপতি এবং পরবর্তীতে রাজশাহী মহানগর ছাত্রদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

রাবি জাসাসের নেতৃবৃন্দকে ক্যাম্পাসের গন্ডি পেরিয়ে রাজশাহী মহানগরের সাংস্কৃতিক সংগঠনগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমি আপনাদের সঙ্গে ছিলাম, আছি এবং আগামীতেও থাকব ইনশাআল্লাহ।

অনুষ্ঠানের শেষ পর্বে জাসাসের শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ আইনমন্ত্রীর

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৬:০৫ অপরাহ্ণ
আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ আইনমন্ত্রীর

বিশেষ প্রতিনিধি: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বিদ্যমান ও উদীয়মান আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় শক্তিশালী জাতীয় পদক্ষেপের পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি আইনের শাসন সুদৃঢ় করা, ন্যায়বিচারে প্রবেশাধিকার বৃদ্ধি, প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা জোরদার এবং ফৌজদারি বিচারব্যবস্থার আধুনিকায়নে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

২৭ সেপ্টেম্বর রবিবার সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত ১৫তম জাতিসংঘ অপরাধ প্রতিরোধ ও ফৌজদারি বিচার কংগ্রেসের উচ্চপর্যায়ের অধিবেশনে বক্তব্য প্রদানকালে এ কথা বলেন।

২৬ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর ২০২৬ পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি ন্যাশনাল এক্সিবিশন সেন্টারে (ADNEC) অনুষ্ঠিত এই কংগ্রেসে আইনমন্ত্রী বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব প্রদান করছেন।

বক্তব্যে আইনমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্ব ও দিকনির্দেশনায় আইনের শাসন সুদৃঢ় করা, ন্যায়বিচারে জনগণের প্রবেশাধিকার বৃদ্ধি, প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা জোরদার এবং ফৌজদারি বিচারব্যবস্থার আধুনিকায়নে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।তিনি বাংলাদেশের চলমান বিচারিক সংস্কারের বিষয়টি তুলে ধরেন এবং শক্তিশালী জাতীয় পদক্ষেপ ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে বিদ্যমান ও উদীয়মান আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় বাংলাদেশের প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

আবুধাবি ঘোষণার সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশ ফৌজদারি কার্যবিধি সংস্কারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। এর মাধ্যমে সংক্ষিপ্ত বিচারপ্রক্রিয়ার কার্যকর ব্যবহার আরও জোরদার ও সম্প্রসারণ, মামলার দ্রুত নিষ্পত্তি, মামলাজট কমানো এবং সময়োপযোগী ও ন্যায়সংগত বিচারপ্রাপ্তির সুযোগ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।ভিয়েনাভিত্তিক জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক দপ্তর (UNODC) পাঁচ বছর অন্তর অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক কংগ্রেসটির আয়োজক।

বাংলাদেশ প্রতিনিধিদলে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম ছাড়াও আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা রয়েছেন।

ঢাকার ডাক নিউজ/এস