রাজশাহী রেঞ্জ ডিআইজির সাথে ভারতীয় সহকারী হাই কমিশনারের সৌজন্য সাক্ষাৎ
রাজশাহী রেঞ্জের ডিআইজি মোঃ আশিক সাঈদ এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহীতে নিযুক্ত ভারতের সহকারী হাই কমিশনার মনোজ কুমার।

রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুর ২টায় রেঞ্জ ডিআইজির কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সীমান্ত এলাকার নিরাপত্তা,পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধি সহ বিভিন্ন বিষয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়। এছাড়া ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্র নিয়েও মতবিনিময় করেন তারা।
এ সময় রাজশাহী রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন