জনগন সুযোগ দিলে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করবো। — চেয়ারম্যান প্রার্থী ফারুক আহমেদ খান
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ফরিদগঞ্জ উপজেলার ৩নং সুবিদপুর পূর্ব ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী, রাজনীতিবিদ, সমাজসেবক ও শিক্ষানুরাগী ফারুক আহমেদ খান গণসংযোগ করেছেন। রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে ইউনিয়নের সুরঙ্গচাইল গ্রামে এ গণসংযোগ ও মতবিনিময় করেন তিনি।

ফারুক আহমেদ খান তৃণমূল থেকে উঠে আসা পরিচ্ছন্ন রাজনীতিবিদ সমাজ সেবক শিক্ষানুরাগী, ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা। রাজনৈতিক জীবনে বিভিন্ন সময়ে কারা নির্যাতনের শিকার হয়েছেন বলেও স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে আলাপচারিতায় উল্লেখ করা হয়। দীর্ঘদিন ধরে তিনি এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ রেখে সামাজিক ও জনকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন।

গণসংযোগকালে ফারুক আহমেদ খান সুরঙ্গচাইল গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন। এ সময় স্থানীয় বাসিন্দারা ইউনিয়নের রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠানসহ বিভিন্ন নাগরিক সুবিধার বিষয়ে তাদের প্রত্যাশার কথা তুলে ধরেন। তিনি স্থানীয় মানুষের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং নির্বাচিত হলে এসব বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
এ সময় চেয়ারম্যান পদপ্রার্থী ফারুক আহমেদ খান বলেন, জনগণ যদি আমাকে সেবা করার সুযোগ দেন, তাহলে আমি প্রান্তিক পর্যায়ের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করব। মানুষের পাশে থেকে তাদের সুখ-দুঃখের অংশীদার হতে চাই।
তিনি আরও বলেন,এই অবহেলিত জনপদের রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠানসহ সব ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করাই হবে আমার প্রধান লক্ষ্য। এলাকার মানুষের প্রয়োজন ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে একটি সুন্দর ও উন্নত ইউনিয়ন গড়ে তুলতে চাই।
গণসংযোগকালে তিনি এলাকার প্রবীণ ব্যক্তি, যুবসমাজ, শিক্ষার্থী, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন। স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি তিনি তাদের সহযোগিতা, দোয়া ও সমর্থন কামনা করেন।
স্থানীয়দের সঙ্গে মতবিনিময় শেষে ফারুক আহমেদ খান সুরঙ্গচাইল গ্রামের বাসিন্দা মাওলানা মো. আব্দুল মান্নানের মমতাময়ী মায়ের জানাজায় অংশগ্রহণ করেন। জানাজা শেষে তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
পরে তিনি উপস্থিত মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং স্থানীয় বিভিন্ন বিষয় নিয়ে তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় এলাকার মানুষের সঙ্গে তার দীর্ঘদিনের যোগাযোগ ও সামাজিক সম্পৃক্ততার বিষয়টিও উঠে আসে।

আপনার মতামত লিখুন