খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

সেতু ভবন প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি এবং অডিটোরিয়ামের শুভ উদ্বোধন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৪৪ অপরাহ্ণ
সেতু ভবন প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি এবং অডিটোরিয়ামের শুভ উদ্বোধন

বিশেষ প্রতিনিধি: পরিবেশ সুরক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের প্রাতিষ্ঠানিক অবকাঠামোকে আরও আধুনিক ও কার্যকর করার লক্ষ্যে আজ সেতু ভবন প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি ও নবনির্মিত অডিটোরিয়ামের শুভ উদ্বোধন হয়েছে।

২১ সেপ্টেম্বর সোমবার সেতু ভবন প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ রাজিব আহসান, এমপি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক   মোহাম্মদ আবদুর রউফ। এ সময় সেতু বিভাগ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে সেতু ভবন প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ সেতু ভবন প্রাঙ্গনে বৃক্ষরোপণ করেন।

পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং একটি নান্দনিক ও পরিবেশবান্ধব কর্মপরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।

পরে সেতু ভবনে অডিটোরিয়ামের শুভ উদ্বোধন করা হয়। আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এ অডিটোরিয়াম দাপ্তরিক সভা, সেমিনার, কর্মশালা, প্রশিক্ষণ, মতবিনিময় সভাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক কার্যক্রম আয়োজনে ব্যবহার করা হবে। এর ফলে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অভ্যন্তরীণ যোগাযোগ, জ্ঞানবিনিময় ও প্রাতিষ্ঠানিক কার্যক্রম আরও গতিশীল হবে। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষে উন্নয়ন কার্যক্রম উদ্ভাবনী উদ্যোগ ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনার উপর প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম, এমপি বলেন, বর্তমান সরকারের সিদ্ধান্ত অনুযায়ী দেশের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি পরিবেশ সুরক্ষাকে আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ শুধু বড় বড় সেতু বা অবকাঠামো নির্মাণেই নয়, বরং প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি এবং পরিবেশবান্ধব সংস্কৃতি গড়ে তুলতে হবে। আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচি এবং আধুনিক অডিটোরিয়াম উদ্বোধন আমাদের টেকসই উন্নয়ন ও দাপ্তরিক গতিশীলতা অর্জনের যাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। কর্মকর্তা-কর্মচারীদের কাজের অনুকূল পরিবেশ নিশ্চিত করতে এবং সেবার মান আরও দ্রুত জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এ ধরনের উদ্যোগ নিয়মিত অব্যাহত রাখতে হবে।” তিনি আরও বলেন, প্রতিষ্ঠানের কর্মকাণ্ডে গতিশীলতা অনায়ন ও সক্ষমতা বৃদ্ধির গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে আধুনিক ও টেকসই অবকাঠামো উন্নয়নের পাশাপাশি পরিবেশবান্ধব কর্মপরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। বৃক্ষরোপণ ও অডিটোরিয়াম উদ্বোধনের মধ্য দিয়ে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পরিবেশবান্ধব ও আধুনিক প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনার ক্ষেত্রে নতুন একটি উদ্যোগের সূচনা হলো।

ঢাকার ডাক নিউজ/এস

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১৩ অপরাহ্ণ
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

ঢাকার ডাক স্পোর্টস: যুক্তরাষ্ট্রের জাতীয় দলে অভিষেক হয়েছে কাভান সুলিভানের অভিষেক ম্যাচে পেরুর বিপক্ষে শুরুর একাদশে জায়গা করেই চমক দেখিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফিলাডেলফিয়া ইউনিয়নের এই মিডফিল্ডার। শনিবার ওরল্যান্ডোর ইন্টারকো স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র।

অভিষেকের দিন সুলিভানের বয়স ছিল ১৬ বছর ৩৬৩ দিন। যুক্তরাষ্ট্রের জাতীয় দলের হয়ে অভিষেক হওয়া চতুর্থ সর্বকনিষ্ঠ খেলোয়াড় এখন তিনি।পেরুর বিপক্ষে ম্যাচে ৬২ মিনিট খেলেছেন সুলিভান। বিশ্বকাপের বিরতির পর থেকেই ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে নজর কেড়েছেন তিনি। চলতি মৌসুমে এমএলএসে ২৪ ম্যাচে ৭ গোলের পাশাপাশি করেছেন ১২টি সহায়তা

সুলিভানের দুর্দান্ত পারফরম্যান্সে ফিলাডেলফিয়াও ঘুরে দাঁড়িয়েছে। টানা ১১ ম্যাচ অপরাজিত থেকে ইস্টার্ন কনফারেন্সের তলানি থেকে উঠে এখন প্লে-অফের জায়গায় রয়েছে দলটি।