খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকে বর্ণাঢ্য সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

মোস্তাফিজুর রহমান রানা
প্রকাশিত: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫১ অপরাহ্ণ
নজরুল বর্ষ উপলক্ষে রাসিকে বর্ণাঢ্য সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন এর দিক-নির্দেশনায় নজরুল বর্ষ উপলক্ষে দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা রাজশাহীতেও অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নগরভবনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) ব্যবস্থাপনায় আয়োজিত এ প্রতিযোগিতায় নগরীর বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন স্কুল এবং কারিগরি ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

প্রতিযোগিতায় দুটি গ্রুপে (ক ও খ) পাঁচটি বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিষয়গুলো হলো- নজরুল সংগীত, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, অভিনয় (একক) ও নৃত্য (একক)।

নজরুলের সাহিত্য, সংগীত ও সৃষ্টিশীলতার সঙ্গে নতুন প্রজন্মকে পরিচিত করা এবং শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিভা বিকাশের লক্ষ্যেই এ আয়োজন করা হয়। সকাল থেকেই নগরভবনজুড়ে শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। বিভিন্ন বয়সী শিক্ষার্থীরা নজরুলের গান, কবিতা ও সাহিত্যের নানা দিক তুলে ধরে প্রতিযোগিতায় অংশ নেয়।

জাতীয় পর্যায়ে নজরুল চর্চা ও সংরক্ষণ, ভবিষ্যৎ প্রজন্মকে সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা, ছাত্র-ছাত্রীদের মাঝে সৃজনশীলতা বিকাশ ও প্রতিভা অন্বেষণ এবং জাতীয় পর্যায়ে একতা ও সম্প্রীতি জোরদার করণের লক্ষ্যে সংস্কৃতি মন্ত্রণালয় এ প্রতিযোগিতার আয়োজন করছে।

 

এদিকে সকালে প্রতিযোগিতার সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে নগরভবনের বিভিন্ন ভেন্যু পরিদর্শন করেন নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজন ও পরিচালনা কমিটির সদস্য সচিব ও রাসিকের সচিব মোঃ সোহেল রানা। এ সময় রাসিক প্রশাসকের ব্যক্তিগত সহকারী এনায়েতুল ইসলাম সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১৩ অপরাহ্ণ
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

ঢাকার ডাক স্পোর্টস: যুক্তরাষ্ট্রের জাতীয় দলে অভিষেক হয়েছে কাভান সুলিভানের অভিষেক ম্যাচে পেরুর বিপক্ষে শুরুর একাদশে জায়গা করেই চমক দেখিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফিলাডেলফিয়া ইউনিয়নের এই মিডফিল্ডার। শনিবার ওরল্যান্ডোর ইন্টারকো স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র।

অভিষেকের দিন সুলিভানের বয়স ছিল ১৬ বছর ৩৬৩ দিন। যুক্তরাষ্ট্রের জাতীয় দলের হয়ে অভিষেক হওয়া চতুর্থ সর্বকনিষ্ঠ খেলোয়াড় এখন তিনি।পেরুর বিপক্ষে ম্যাচে ৬২ মিনিট খেলেছেন সুলিভান। বিশ্বকাপের বিরতির পর থেকেই ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে নজর কেড়েছেন তিনি। চলতি মৌসুমে এমএলএসে ২৪ ম্যাচে ৭ গোলের পাশাপাশি করেছেন ১২টি সহায়তা

সুলিভানের দুর্দান্ত পারফরম্যান্সে ফিলাডেলফিয়াও ঘুরে দাঁড়িয়েছে। টানা ১১ ম্যাচ অপরাজিত থেকে ইস্টার্ন কনফারেন্সের তলানি থেকে উঠে এখন প্লে-অফের জায়গায় রয়েছে দলটি।