রাজশাহী পদ্মাপাড়ের বন্যার্তদের মাঝে আরডিএ চেয়ারম্যান সুইটের ত্রাণ বিতরণ
রাজশাহীতে পদ্মা নদীর তীরবর্তী বন্যাকবলিত অসহায় মানুষের মাঝে আবারও ত্রাণ বিতরণ করেছেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) এর চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৪টায় নগরীর ২৪ নং ওয়ার্ড সংলগ্ন পঞ্চবটি এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০টি অসহায় পরিবারের মাঝে এ ত্রাণ বিতরণ করা হয়। এসময় প্রতিটি পরিবারকে চাল, তেল, আটা, ময়দাসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।
ত্রাণ বিতরণকালে রাজশাহী মহানগর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট বলেন,রাজশাহীর অসহায়, নিপীড়িত ও বন্যাকবলিত মানুষের পাশে আমি সবসময় থাকার চেষ্টা করবো। দুর্যোগের সময়ে মানুষের কষ্ট লাঘবে আমার সাধ্যমতো সহযোগিতা অব্যাহত থাকবে।
স্থানীয়রা জানান, পদ্মার পানি বৃদ্ধিতে তীরবর্তী নিম্নাঞ্চলের বহু পরিবার পানিবন্দি হয়ে দুর্ভোগে রয়েছে। এই সময়ে খাদ্য সহায়তা পেয়ে উপকারভোগী পরিবারগুলোর মাঝে স্বস্তি ফিরে এসেছে।

আপনার মতামত লিখুন