খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

নগরবাসীর অধিকার নিশ্চিত করতে চসিক ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করবে : চসিক মেয়র

কে এম রাজিব
প্রকাশিত: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৭:০২ অপরাহ্ণ
নগরবাসীর অধিকার নিশ্চিত করতে চসিক ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করবে : চসিক মেয়র

চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়ি মোড় থেকে লালখান বাজার পর্যন্ত ফুটপাত দখল করে গড়ে তোলা অবৈধ হকার ও স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ( চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন নিজে এ অভিযান পরিচালনা করেন। এ সময় শতাধিক অবৈধ হকার ও ফুটপাত দখল করে রাখা বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়। পাশাপাশি সড়ক ও ফুটপাতের সৌন্দর্য নষ্টকারী অবৈধ ব্যানার, পোস্টার ও ফেস্টুন অপসারণ করা হয়।

এ সময় মেয়র বলেন, নগরীর ফুটপাত পথচারীদের চলাচলের জন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করতে পারবে না। হকার ও অবৈধ ব্যানার-পোস্টার উচ্ছেদে আমরা নিয়মিত অভিযান চালাচ্ছি। তবে শুধু অভিযান পরিচালনা করলেই হবে না, অভিযানের পর যেন আবার ফুটপাত দখল না হয়, সে বিষয়টিও নিশ্চিত করতে হবে।
শিগগির আমরা পুরো নগরজুড়ে সমন্বিতভাবে অভিযান পরিচালনা করব। তিনি বলেন, ফুটপাত দখলমুক্ত করার পাশাপাশি নগরের সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। উচ্ছেদ অভিযানের পর ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখতে সংশ্লিষ্টদের নিয়মিত নজরদারি বাড়াতে হবে। অভিযানের পর পুনরায় কেউ ফুটপাত দখল করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে ট্রাফিক বিভাগকে নিয়মিত মনিটরিং ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

চট্টগ্রামকে একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও যানজটমুক্ত নগর হিসেবে গড়ে তুলতে হলে সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখা জরুরি। নগরবাসীর চলাচলের অধিকার নিশ্চিত করতে সিটি করপোরেশন ধারাবাহিকভাবে এ ধরনের অভিযান পরিচালনা করবে। তবে নগরবাসী ও ব্যবসায়ীদেরও আইন মেনে ফুটপাত ও সড়ক ব্যবহারে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১৩ অপরাহ্ণ
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

ঢাকার ডাক স্পোর্টস: যুক্তরাষ্ট্রের জাতীয় দলে অভিষেক হয়েছে কাভান সুলিভানের অভিষেক ম্যাচে পেরুর বিপক্ষে শুরুর একাদশে জায়গা করেই চমক দেখিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফিলাডেলফিয়া ইউনিয়নের এই মিডফিল্ডার। শনিবার ওরল্যান্ডোর ইন্টারকো স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র।

অভিষেকের দিন সুলিভানের বয়স ছিল ১৬ বছর ৩৬৩ দিন। যুক্তরাষ্ট্রের জাতীয় দলের হয়ে অভিষেক হওয়া চতুর্থ সর্বকনিষ্ঠ খেলোয়াড় এখন তিনি।পেরুর বিপক্ষে ম্যাচে ৬২ মিনিট খেলেছেন সুলিভান। বিশ্বকাপের বিরতির পর থেকেই ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে নজর কেড়েছেন তিনি। চলতি মৌসুমে এমএলএসে ২৪ ম্যাচে ৭ গোলের পাশাপাশি করেছেন ১২টি সহায়তা

সুলিভানের দুর্দান্ত পারফরম্যান্সে ফিলাডেলফিয়াও ঘুরে দাঁড়িয়েছে। টানা ১১ ম্যাচ অপরাজিত থেকে ইস্টার্ন কনফারেন্সের তলানি থেকে উঠে এখন প্লে-অফের জায়গায় রয়েছে দলটি।