খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের জরুরী সভা বর্ণাঢ্য আয়োজনে অভিষেক অনুষ্ঠানের সিদ্ধান্ত

সিলেট ব্যুরো
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৫১ অপরাহ্ণ
গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের জরুরী সভা বর্ণাঢ্য আয়োজনে অভিষেক অনুষ্ঠানের সিদ্ধান্ত

সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বাদ মাগরিব উপজেলার পৌর শহরে ওয়ারিছ উল্লাহ মার্কেটের অবস্থিত সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে নবগঠিত উপজেলা প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়।

গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ছানু মিয়ার সভাপতিত্বে ও
সাধারণ সম্পাদক হারিছ আলীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, সিনিয়র সহ-সভাপতি শাহান উদ্দিন নাজু, সহ-সভাপতি শাহ আলম,সহ-সভাপতি রফিকুল ইসলাম আনসারী,সহ সাধারন সম্পাদক সেলিম আহমদ, সাংগঠনিক সম্পাদক সাহাদাত হোসেন ( কামাল খান,), সহ সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির হোসেন,সহ সাংগঠনিক সম্পাদক সাহেদ আহমদ রিপন,কোষাধ্যক্ষ শিহাব উদ্দিন,ধর্ম বিষয়ক সম্পাদক মাও. আব্দুল হাসিব,তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জুবের আহমদ সার্জন,প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আব্দুল আবিদ, সহ প্রচার সম্পাদক মোঃ সুলেমান হোসেন,দপ্তর সম্পাদক সাইফল ইসলাম,সদস্য লায়েক আহমদ,তবারক আলী,এম এ মালেক,মজির উদ্দিন,মুজিবুর রহমান,প্রমুখ।

আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ আইনমন্ত্রীর

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৬:০৫ অপরাহ্ণ
আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ আইনমন্ত্রীর

বিশেষ প্রতিনিধি: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বিদ্যমান ও উদীয়মান আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় শক্তিশালী জাতীয় পদক্ষেপের পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি আইনের শাসন সুদৃঢ় করা, ন্যায়বিচারে প্রবেশাধিকার বৃদ্ধি, প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা জোরদার এবং ফৌজদারি বিচারব্যবস্থার আধুনিকায়নে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

২৭ সেপ্টেম্বর রবিবার সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত ১৫তম জাতিসংঘ অপরাধ প্রতিরোধ ও ফৌজদারি বিচার কংগ্রেসের উচ্চপর্যায়ের অধিবেশনে বক্তব্য প্রদানকালে এ কথা বলেন।

২৬ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর ২০২৬ পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি ন্যাশনাল এক্সিবিশন সেন্টারে (ADNEC) অনুষ্ঠিত এই কংগ্রেসে আইনমন্ত্রী বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব প্রদান করছেন।

বক্তব্যে আইনমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্ব ও দিকনির্দেশনায় আইনের শাসন সুদৃঢ় করা, ন্যায়বিচারে জনগণের প্রবেশাধিকার বৃদ্ধি, প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা জোরদার এবং ফৌজদারি বিচারব্যবস্থার আধুনিকায়নে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।তিনি বাংলাদেশের চলমান বিচারিক সংস্কারের বিষয়টি তুলে ধরেন এবং শক্তিশালী জাতীয় পদক্ষেপ ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে বিদ্যমান ও উদীয়মান আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় বাংলাদেশের প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

আবুধাবি ঘোষণার সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশ ফৌজদারি কার্যবিধি সংস্কারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। এর মাধ্যমে সংক্ষিপ্ত বিচারপ্রক্রিয়ার কার্যকর ব্যবহার আরও জোরদার ও সম্প্রসারণ, মামলার দ্রুত নিষ্পত্তি, মামলাজট কমানো এবং সময়োপযোগী ও ন্যায়সংগত বিচারপ্রাপ্তির সুযোগ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।ভিয়েনাভিত্তিক জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক দপ্তর (UNODC) পাঁচ বছর অন্তর অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক কংগ্রেসটির আয়োজক।

বাংলাদেশ প্রতিনিধিদলে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম ছাড়াও আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা রয়েছেন।

ঢাকার ডাক নিউজ/এস