খুঁজুন
মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৪ কার্তিক, ১৪৩৩

প্যারিসে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৮:১১ অপরাহ্ণ
প্যারিসে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ

ঢাকার ডাক আন্তর্জাতিক: ফ্রান্সজুড়ে ছড়িয়ে পড়া বিক্ষোভের মধ্যে রাজধানী প্যারিসে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকালে গার দু নর্ড রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় কয়েক ডজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে প্যারিসে আগুন জ্বালানোর সরঞ্জাম নিক্ষেপের দৃশ্য দেখা গেছে। অন্যদিকে, মার্সেইয়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ব্যবহার করেছে বলে ছবিতে দেখা যায়।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়া এবং স্কুলসহ বিভিন্ন সরকারি পরিষেবার মান কমে যাওয়ার প্রতিবাদে এ আন্দোলনে নেমেছেন হাজার হাজার মানুষ। ট্রেড ইউনিয়নের সদস্য, শিক্ষার্থী ও ইয়েলো ভেস্ট আন্দোলনের কর্মীরা এতে যোগ দিয়েছেন।এটি বিভিন্ন দাবি এবং বিভিন্ন সামাজিক শ্রেণির মানুষের এক ধরনের সমন্বয়।

আন্দোলনকারীদের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, শনিবার ফ্রান্সজুড়ে শত শত বিক্ষোভ কর্মসূচি পালনের পরিকল্পনা করা হয়েছে। এসব কর্মসূচিতে সমর্থন জানাতে কৃষক, শ্রমিক, জলবায়ু আন্দোলনের কর্মী ও অবসরপ্রাপ্ত ব্যক্তিদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

শ্রেণিকক্ষের পরিবেশ ও শিক্ষাব্যবস্থার নানা সমস্যা নিয়ে ফ্রান্সজুড়ে কয়েক সপ্তাহ ধরে শিক্ষার্থীদের বিক্ষোভ চলছে। এসব কর্মসূচিতেও পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। চলতি মাসের শুরুর দিকে সংঘর্ষের মধ্যে বিস্ফোরণে ১৫ বছর বয়সী এক কিশোরের হাত বিচ্ছিন্ন হয়ে যায়।জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, সরকারি পরিষেবার মান নিয়ে অসন্তোষ এবং বিভিন্ন সামাজিক দাবিকে কেন্দ্র করে ফ্রান্সজুড়ে চলমান বিক্ষোভ নতুন করে উত্তেজনা তৈরি করেছে।

শারদীয় দুর্গোৎসব নিরাপদ করতে সরকার তৎপর: ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৮:৫৯ অপরাহ্ণ
শারদীয় দুর্গোৎসব নিরাপদ করতে সরকার তৎপর: ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা নিরাপদ ও নির্বিঘ্ন করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোরভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছে আর প্রধানমন্ত্রী তারেক রহমান এ বিষয়টি তদারকি করছেন।

সোমবার (১৯ অক্টোবর) বিকেলে টাঙ্গাইলের মধুপুর উপজেলা ও পৌর বিএনপি কার্যালয়ে উপজেলার ৬০টি পূজামণ্ডপে আর্থিক সহায়তা ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, বিএনপির নেতাকর্মীদের নিজ নিজ এলাকায় দুর্গোৎসবের নিরাপত্তায় সজাগ রয়েছে। দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নিরাপদ করতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। এ বিষয়ে মন্ত্রী সকলের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।অনুষ্ঠানে মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকারসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

ঢাকার ডাক নিউজ/এস