খুঁজুন
মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৪ কার্তিক, ১৪৩৩

ভারতের রাজস্থানে বাস খাদে পড়ে নিহত ৮

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৮:১৯ অপরাহ্ণ
ভারতের রাজস্থানে বাস খাদে পড়ে নিহত ৮

ঢাকার ডাক আন্তর্জাতিক:  ভারতের দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে পাঁচজন নারী অন্তত আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৭ জন

শনিবার (১৭ অক্টোবর) এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে, আজ সকালে রাজস্থানের কোটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বাসটি মধ্যপ্রদেশের ভোপাল থেকে খাটু শ্যাম মন্দিরের উদ্দেশে যাচ্ছিল। এতে ২৭ জন যাত্রী ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

প্রাথমিক তদন্তে জানা যায়, চালক ঘুমিয়ে পড়ায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এরপর সড়কের রেলিং ভেঙে পাশের খাদে পড়ে যায় বাসটি।দুর্ঘটনার পর ঘটনাস্থলে আতঙ্ক ও কান্নার পরিবেশ তৈরি হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত সেখানে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। আহতদের দ্রুত হাসপাতালে নেওয়ার জন্য ঘটনাস্থলে থাকা চারটি অ্যাম্বুলেন্সই পাঠানো হয়।

কর্মকর্তারা জানিয়েছেন, নিহত আটজনের মধ্যে সাতজনকে ঘটনাস্থল থেকেই মৃত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। নিহতদের পরিচয় শনাক্ত করা হয়েছে। তারা হলেন অরুণা, বৈষ্ণবী, তৃষা, কৃষ্ণা, অনিতা, ওম, সূর্যবংশী ও রাজু।আহত ১৭ জনকে কোটার এমবিএস হাসপাতাল ও নিউ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের চিকিৎসা চলছে।

এক কর্মকর্তা জানান, সকাল ৮টার দিকে দুর্ঘটনার খবর পান তারা। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং সর্বশেষ তথ্য অনুযায়ী, তাদের কারও অবস্থা আশঙ্কাজনক নয়।

শারদীয় দুর্গোৎসব নিরাপদ করতে সরকার তৎপর: ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৮:৫৯ অপরাহ্ণ
শারদীয় দুর্গোৎসব নিরাপদ করতে সরকার তৎপর: ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা নিরাপদ ও নির্বিঘ্ন করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোরভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছে আর প্রধানমন্ত্রী তারেক রহমান এ বিষয়টি তদারকি করছেন।

সোমবার (১৯ অক্টোবর) বিকেলে টাঙ্গাইলের মধুপুর উপজেলা ও পৌর বিএনপি কার্যালয়ে উপজেলার ৬০টি পূজামণ্ডপে আর্থিক সহায়তা ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, বিএনপির নেতাকর্মীদের নিজ নিজ এলাকায় দুর্গোৎসবের নিরাপত্তায় সজাগ রয়েছে। দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নিরাপদ করতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। এ বিষয়ে মন্ত্রী সকলের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।অনুষ্ঠানে মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকারসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

ঢাকার ডাক নিউজ/এস