মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে কাজ করছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর
ঢাকার ডাক নিউজ ডেস্ক: ঢাকা মেট্টো দক্ষিণ কার্যালয়ের অভিযানে ৪০০ (চারশত) গ্রাম হেরোইন, ১৫২০ (এক হাজার পাঁচশত বিশ) পিস ইয়াবা ট্যাবলেট ও ৩৬০ (তিনশত ষাট) গ্রাম গাঁজা উদ্ধার, গ্রেফেতার ২২ জন ।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর সম্মানিত মহাপরিচালক মোঃ হাসান মারুফ এর নির্দেশনায়, ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের উপপরিচালক মো. আনোয়ার হোসেনের সার্বিক তত্ত্বাবধানে এবং পরিদর্শক সবুজবাগ, ডেমরা, মতিঝিল ও কোতয়ালী সার্কেল এর নেতৃত্বাধীন চারটি চৌকশ টিম গঠন করে গোপন সংবাদের ভিত্তিতে ১৭/১০/২০২৬ ও ১৮/১০/২০২৬ খ্রি: তারিখ অভিযান পরিচালনা করে ৪ টি নিয়মিত মামলা ও ১৬ টি মোবাইলকোর্ট মামলা দায়ের করা হয়েছে।
পরিদর্শক মোহাম্মদ মোশাররফ হোসেন এর নেতৃত্বে একটি চৌকশ টিম গঠন করে গোপন সংবাদের ভিত্তিতে ১৮/১০/২০২৬খ্রি: তারিখ সবুজবাগ থানাধীন অতিশ দীপংকর রোডস্থ বৌদ্ধ মন্দিরের পশ্চিমপাশে চাপাইনবাবগঞ্জ টু নারায়নগঞ্জগামী আরপি রোকেয়া স্পেশাল নামীয় বাসে অভিযান পরিচালনা করে সংবাদ দাতার ইঙ্গিত মোতাবেক বাসের ভিতরে বসা মোঃ জেনারুল ইসলাম (৩৫), ও মোঃ মনিরুল ইসলাম (৫৫), নামীয় দুইজন ব্যক্তির দেহ তল্লাশী করে আটটি স্বচ্ছ পলি প্যাকের ভিতরে বাদামী বর্ণের ৪০০ (চারশত) গ্রাম হেরোইন ও মোবাইল ফোন ০২ (দুই) টি উদ্ধারপূর্বক ০২ (দুই) জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত আসামীগণ নিজেরা এবং অন্যান্য সহযোগীদের মাধ্যমে দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থানে হেরোইন বিক্রি করে আসছিল। উক্ত চক্রের সাথে জড়িত বাকিদের আইনের আওতায় আনতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর গোয়েন্দা তথ্য সংগ্রহ কার্যক্রম অব্যাহত আছে।
১৫০০ (এক হাজার পাঁচশত) পিস ইয়াবা ট্যাবলেট ও ৮০ গ্রাম গাঁজাসহ দশজন মাদক ব্যবসায়ী গ্রেফতার : পরিদর্শক জনাব মোঃ ফজলুল হক খান এর নেতৃত্বে একটি চৌকশ টিম গঠন করে ১৭/১০/২০২৬খ্রি: তারিখ ডিএমপি ঢাকার যাত্রাবাড়ী থানাধীন কোনাপাড়া কাঠেরপুল খলিল মাস্টার মসজিদ রোডে সংবাদ দাতার ইঙ্গিত মোতাবেক দন্ডায়মান ০১নং আসামী মোঃ শামীম খান @ খোকন (৪৪) ও ০২নং আসামী মোঃ শাহবুদ্দিন (৫৫) নামীয় দুইজন ব্যক্তি-কে ঘেরাও পূর্বক আটক করা হয়। পরবতীতে তাদের দেহ তল্লাশী করে (১) নং আসামির পরিহিত জিন্স প্যান্টের সামনের বাম পকেট হতে একটি স্বচ্ছ জিপারযুক্ত পলি-প্যাকেটের মধ্যে হতে ১৪০০ (এক হাজার চারশত) পিস এবং ০২নং আসামির পরিহিত লুঙ্গির ডান কোচরে গোজা একটি ছোট কালো জিপারযুক্ত পলি-প্যাকেটের মধ্যে হতে অবৈধ মেথামফেটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট ১০০ (একশত) পিস উদ্ধার ও জব্দসহ আসামীদ্বয়কে গ্রেফতার করা হয়। একই টিম বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মিল্টন বিশ্বাসের নেতৃত্বে পল্টন থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৮০ গ্রাম গাঁজা উদ্ধারসহ ৮ জন আসামীকে গ্রেফতার করে। বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আসামীদের বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদন্ড প্রদান করেন।
২০ (বিশ) পিস ইয়াবা ট্যাবলেট ও ২০০ (দুইশত) গ্রাম গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ী গ্রেফতার : পরিদর্শক জনাব মুহাম্মদ সাজেদুল আলম এর নেতৃত্বে একটি চৌকশ টিম গঠন করে ১৭/১০/২০২৬খ্রি: তারিখ মতিঝিল থানাধীন ফকিরাপুল ও গেন্ডারিয়া থানাধীন দয়াগঞ্জ মোড়ের উত্তর পাশে অভিযান পরিচালনা করে মোঃ নাইম (৩২) পিতা মোঃ আলমগীর ও মোঃ আলী হোসেন (৪৮) ব্যক্তিদ্বয়ের দেহ তল্লাশী করে ২০০ (দুই শত) গ্রাম গাঁজা ও ২০ (বিশ) পিস ইয়াবা উদ্ধারপূর্বক ০২ (দুই) জন আসামীকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ২টি নিয়মিত মামলা দায়ের করা হয়।
৮০ গ্রাম গাঁজাসহ আটজন মাদক ব্যবসায়ী গ্রেফতার : বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মিল্টন বিশ্বাস মহোদয়ের এর নেতৃত্বে উপপরিদর্শক জনাব আসহাব উদ্দীন চৌধুরী কোতয়ালী, বংশাল ও পল্টন থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৮০ গ্রাম গাঁজা উদ্ধারসহ ৮ জন আসামীকে গ্রেফতার করে। বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট গ্রেফতারকৃত আসামীদের বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদন্ড প্রদান করেন।
গ্রেফতারকৃত আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে যা পরবর্তীতে যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে নিয়মিতভাবে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন
[gs-fb-comments]