খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

নেতৃত্বে মাহবুব ও হেলাল

অর্থনীতি সমিতির অন্তর্বর্তী কমিটি

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১ জানুয়ারি, ২০২৫, ৬:০৩ অপরাহ্ণ
অর্থনীতি সমিতির অন্তর্বর্তী কমিটি

প্রফেসর ড. মাহবুব উল্লাহকে আহ্বায়ক ও প্রফেসর ড. মোহাম্মদ হেলাল উদ্দিনকে সদস্য সচিব করে বাংলাদেশ অর্থনীতি সমিতির ২৯ সদস্যের অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করা হয়েছে। বুধবার (১ জানুয়ারি) বাংলাদেশ অর্থনীতি সমিতির কার্যনির্বাহী কমিটির ২১তম সভার সিদ্ধান্তের ভিত্তিতে এ কমিটি গঠিত হয়েছে। সমিতির বর্তমান সভাপতি ড. কাজী খলীকুজ্জমান আহমদের নেতৃত্বে অনুষ্ঠিত সভায় এমন সিদ্ধান্ত হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে সংগঠনটি। অন্তর্বর্তীকালীন কমিটির অন্য সদস্যরা হলেন– প্রফেসর আবু আহমেদ, এ কে এম ফজলুল হক মিলন, প্রফেসর ড. এ কে এম আতিকুর রহমান, প্রফেসর ড. এম এ তসলিম, প্রফেসর ড. এ টি এম নূরুল আমিন, প্রফেসর ড. অতনু রব্বানী, প্রফেসর ড. আবুল কালাম আজাদ, প্রফেসর ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, প্রফেসর ড. সায়েমা হক বিদিশা, মো. নূরুল আমিন, শহীদুল ইসলাম, মোস্তফা সাইফুল আনোয়ার বুলবুল, প্রফেসর ড. মোহাম্মদ মাসুদ আলম, প্রফেসর ড. মোহাম্মদ শফিকুল ইসলাম, আশরাফুজ্জামান খান, আব্দুল বাকি, প্রফেসর ড. মোহাম্মদ মুজাফ্ফর আহমেদ, প্রফেসর ড. মো. জাকির ছায়াদউল্লাহ খান, প্রফেসর ড. এ এইচ এম সেলিমউল্লাহ, প্রফেসর ড. মোহা. ফরিদ উদ্দীন খান, প্রফেসর ড. মো. সাইফুল ইসলাম, প্রফেসর ড. আওলাদ হোসেন, মো. জাহাঙ্গীর হোসেন, সৈয়দা নাজমা পারভীন পাপড়ি, পার্থ সারথী ঘোষ, ড. নাজমুল ইসলাম ও সৈয়দ এসরারুল হক সোপেন।

চলতি বছরের ১৮ মে বাংলাদেশ অর্থনীতি সমিতির কার্যনির্বাহক কমিটির নির্বাচনে সভাপতি ড. কাজী খলীকুজ্জমান আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আইনুল ইসলামের নেতৃত্বে ২৯ সদস্যের কমিটি নির্বাচিত হয়েছিলেন। ওই কমিটি দুই বছরের (২০২৪-২৬) জন্য দায়িত্ব পালন করার কথা ছিল। পরিবর্তিত পরিস্থিতিতে নতুন অন্তর্বর্তীকালীন কমিটি গঠিত হলো।

আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ আইনমন্ত্রীর

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৬:০৫ অপরাহ্ণ
আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ আইনমন্ত্রীর

বিশেষ প্রতিনিধি: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বিদ্যমান ও উদীয়মান আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় শক্তিশালী জাতীয় পদক্ষেপের পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি আইনের শাসন সুদৃঢ় করা, ন্যায়বিচারে প্রবেশাধিকার বৃদ্ধি, প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা জোরদার এবং ফৌজদারি বিচারব্যবস্থার আধুনিকায়নে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

২৭ সেপ্টেম্বর রবিবার সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত ১৫তম জাতিসংঘ অপরাধ প্রতিরোধ ও ফৌজদারি বিচার কংগ্রেসের উচ্চপর্যায়ের অধিবেশনে বক্তব্য প্রদানকালে এ কথা বলেন।

২৬ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর ২০২৬ পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি ন্যাশনাল এক্সিবিশন সেন্টারে (ADNEC) অনুষ্ঠিত এই কংগ্রেসে আইনমন্ত্রী বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব প্রদান করছেন।

বক্তব্যে আইনমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্ব ও দিকনির্দেশনায় আইনের শাসন সুদৃঢ় করা, ন্যায়বিচারে জনগণের প্রবেশাধিকার বৃদ্ধি, প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা জোরদার এবং ফৌজদারি বিচারব্যবস্থার আধুনিকায়নে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।তিনি বাংলাদেশের চলমান বিচারিক সংস্কারের বিষয়টি তুলে ধরেন এবং শক্তিশালী জাতীয় পদক্ষেপ ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে বিদ্যমান ও উদীয়মান আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় বাংলাদেশের প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

আবুধাবি ঘোষণার সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশ ফৌজদারি কার্যবিধি সংস্কারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। এর মাধ্যমে সংক্ষিপ্ত বিচারপ্রক্রিয়ার কার্যকর ব্যবহার আরও জোরদার ও সম্প্রসারণ, মামলার দ্রুত নিষ্পত্তি, মামলাজট কমানো এবং সময়োপযোগী ও ন্যায়সংগত বিচারপ্রাপ্তির সুযোগ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।ভিয়েনাভিত্তিক জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক দপ্তর (UNODC) পাঁচ বছর অন্তর অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক কংগ্রেসটির আয়োজক।

বাংলাদেশ প্রতিনিধিদলে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম ছাড়াও আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা রয়েছেন।

ঢাকার ডাক নিউজ/এস