খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

গ্রাহকের উন্নত সেবা নিশ্চিতে কল সেন্টার চালু করেছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ণ
গ্রাহকের উন্নত সেবা নিশ্চিতে কল সেন্টার চালু করেছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স

বিশেষ প্রতিনিধি: গ্রাহকদের দ্রুত, সহজ ও মানসম্মত সেবা নিশ্চিত করার লক্ষ্যে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি. আনুষ্ঠানিকভাবে কল সেন্টার চালু করেছে। এর মাধ্যমে পলিসিহোল্ডারদের সঙ্গে আরও সহজ ও কার্যকর যোগাযোগ স্থাপন এবং পলিসি সার্ভিসিং-সংক্রান্ত বিভিন্ন তথ্য ও সেবা দ্রুত প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে।

সম্প্রতি প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি.-এর প্রধান কার্যালয়ে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ জালালুল আজিম কল সেন্টারটির উদ্বোধন করেন। এ সময় কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিএফও চন্দ্র শেখর দাস, এফসিএসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এখন থেকে প্রগতি লাইফের সম্মানিত পলিসিহোল্ডারগণ তাঁদের পলিসি সার্ভিসিং-সংক্রান্ত যেকোনো তথ্য, জিজ্ঞাসা, সমস্যা বা সেবার প্রয়োজন হলে কল সেন্টারে যোগাযোগ করতে পারবেন।

কল সেন্টার হটলাইন: +৮৮০৯৬১০৯১০০৭৫ সেবার সময়: সকাল ১০টা থেকে বিকেল ৫টা (শুক্রবার, শনিবার ও সরকারি ছুটির দিন ব্যতীত) কল সেন্টার উদ্বোধনকালে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ জালালুল আজিম বলেন, “এই কল সেন্টারের মাধ্যমে আমাদের পলিসিহোল্ডারদের সঙ্গে আরও সহজ ও কার্যকর যোগাযোগ স্থাপন করা সম্ভব হবে। তাঁদের যেকোনো প্রশ্ন, সমস্যা বা সেবার প্রয়োজনকে আমরা গুরুত্বের সঙ্গে বিবেচনা করব এবং দ্রুত সমাধান দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব।” তিনি আরও বলেন, “গ্রাহকদের প্রতি আমাদের দায়িত্ব শুধু একটি পলিসি বিক্রির মধ্যে সীমাবদ্ধ নয়। পলিসির পুরো মেয়াদজুড়ে তাঁদের প্রয়োজনের সময় পাশে থাকা এবং সময়মতো সেবা নিশ্চিত করাও আমাদের দায়িত্ব। এই কল সেন্টার সেই দায়িত্বশীলতারই একটি অংশ। প্রগতি লাইফ ইন্স্যুরেন্স মনে করে, সহজে যোগাযোগের সুযোগ এবং দ্রুত সেবা গ্রাহকদেও আস্থা ও সন্তুষ্টি বৃদ্ধিতে সহায়ক। গ্রাহকদের প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে প্রযুক্তিনির্ভর ও সহজলভ্য সেবা ব্যবস্থার মাধ্যমে ভবিষ্যতেও সেবার মান আরও উন্নত করার ধারাবাহিক প্রচেষ্টা অব্যাহত থাকবে।

এ মাসে ডেঙ্গু আক্রান্ত কিছুটা বাড়ছে, ঝুঁকিপূর্ণ এলাকায় মশক নিধন কার্যক্রম অব্যাহত : চসিক মেয়র

কে এম রাজিব
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫৬ অপরাহ্ণ
এ মাসে ডেঙ্গু আক্রান্ত কিছুটা বাড়ছে, ঝুঁকিপূর্ণ এলাকায় মশক নিধন কার্যক্রম অব্যাহত : চসিক মেয়র

চট্টগ্রাম নগরীতে ডেঙ্গু প্রতিরোধে ঝুঁকিপূর্ণ ও হটস্পটে বেশি গুরুত্ব দিয়ে মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। রোববার ( ২৭ সেপ্টেম্বর) বেলা ১টায় নগরীর সাগরিকা মোড় সংলগ্ন কাজীর দীঘি এলাকায় চসিকের মশক নিধন ও পরিচ্ছন্নতা ক্রাশ প্রোগ্রাম পরিদর্শনকালে মেয়র এ কথা জানান। একই সঙ্গে নগরবাসীকে নিজেদের বাসাবাড়ি ও আশপাশে পানি জমতে না দেওয়া এবং ঘুমানোর সময় নিয়মিত মশারি ব্যবহারের আহ্বান জানিয়েছেন মেয়র ডা. শাহাদাত হোসেন।

 

তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে চসিকের নিয়মিত কার্যক্রমের পাশাপাশি ঝুঁকিপূর্ণ ও হটস্পট এলাকাগুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
এসব এলাকায় মশক নিধন, লার্ভা ধ্বংস, ওষুধ প্রয়োগ ও পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। তবে শুধু সিটি করপোরেশনের কার্যক্রমের মাধ্যমে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়; এ ক্ষেত্রে নগরবাসীর সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, এ মাসে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কিছুটা বাড়ছে। এ কারণে পরিস্থিতি বিবেচনায় নিয়ে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে চসিকের মশক নিধন কার্যক্রম আরও জোরদার করা হচ্ছে। মাঠপর্যায়ে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত তদারকির মাধ্যমে কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।

 

 

এডিস মশা জমে থাকা পানিতে বংশবিস্তার করে। তাই বাসাবাড়ির ছাদ, বারান্দা, ফুলের টব, বালতি, ড্রাম, এসির নিচের ট্রে, নির্মাণাধীন ভবন ও পরিত্যক্ত পাত্রসহ যেসব স্থানে পানি জমতে পারে, সেগুলো নিয়মিত পরিষ্কার করতে হবে। ডাবের খোসা, প্লাস্টিকের পাত্র ও অন্যান্য পরিত্যক্ত সামগ্রীও দ্রুত অপসারণ করতে হবে। তিন দিনে একদিন, জমা পানি ফেলে দিন—এই অভ্যাস নগরবাসীকে গড়ে তুলতে হবে। নিজের আঙিনা পরিষ্কার রাখুন, অন্যকেও সচেতন করুন। এডিস মশা সাধারণত দিনের বেলায় কামড়ায়। তাই দিনের বেলায় সতর্ক থাকার পাশাপাশি ঘুমানোর সময় সবসময় মশারি ব্যবহার করতে হবে।