খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

বদলে যাচ্ছে দক্ষিণ এশিয়ার ফুটবল টুর্নামেন্ট

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫, ৭:২৮ অপরাহ্ণ
বদলে যাচ্ছে দক্ষিণ এশিয়ার ফুটবল টুর্নামেন্ট

দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ও মর্যাদার ফুটবল টুর্নামেন্ট সাফ চ্যাম্পিয়নশিপ। ১৯৯৩ সালে পাকিস্তানের লাহোর থেকে এই টুর্নামেন্ট যাত্রা শুরু হয়েছিল সার্ক (সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন অব রিজিওনাল কো-অপারেশন) গোল্ডকাপ নামে। পরে নাম বদলে হয়েছে সাফ চ্যাম্পিয়নশিপ। ৩২ বছর আগে শুরু হওয়া দক্ষিণ এশিয়ার এই ফুটবল টুর্নামেন্টের ফরম্যাট বদলে দিতে যাচ্ছে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ)। বুধবার নেপালের কাঠমান্ডুতে হওয়া সাফের সভায় সাফ চ্যাম্পিয়নশিপ এক ভেন্যুর বদলে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে আয়োজনের নীতিগত সিদ্ধান্ত হয়েছে। যদিও এই সভায় সিদ্ধান্তটি চূড়ান্ত হয়নি। সাফের সব সদস্য দেশের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে সভার পর জানিয়েছেন সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল। সভায় সভাপ‌তিত্ব ক‌রেন সা‌ফের সভাপ‌তি কাজী মো. সালাউ‌দ্দিন।

 

সাফ চ্যাম্পিয়নশিপের সময় নির্ধারণ আছে আগামী ১৫ জুন থে‌কে ৫ জুলাই। এখন সাফ সদস্য দেশগুলোর সাথে সভায় নেওয়া নীতিগত সিদ্ধান্ত চিঠি দিয়ে জানাবে। দেশগুলো রাজি হলে নতুন ফরম্যাট হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে প্রথমবারের মতো এই টুর্নামেন্ট হবে। রাজি না হলে আগের মতো এক ভেন্যুতে হবে। সভায় ২০২৬ সাল থেকে প্রতি বছর সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপ আয়োজনেরও সিদ্ধান্ত হয়েছে। ৮ দল নিয়ে হবে নতুন এই টুর্নামেন্ট। র্যাংকিংয়ের শীর্ষে থাকা দেশের দুটি ক্লাব খেলবে। বাকি ৬ দেশের ৬ ক্লাব। দুই গ্রুপে খেলা হবে।

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১৩ অপরাহ্ণ
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

ঢাকার ডাক স্পোর্টস: যুক্তরাষ্ট্রের জাতীয় দলে অভিষেক হয়েছে কাভান সুলিভানের অভিষেক ম্যাচে পেরুর বিপক্ষে শুরুর একাদশে জায়গা করেই চমক দেখিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফিলাডেলফিয়া ইউনিয়নের এই মিডফিল্ডার। শনিবার ওরল্যান্ডোর ইন্টারকো স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র।

অভিষেকের দিন সুলিভানের বয়স ছিল ১৬ বছর ৩৬৩ দিন। যুক্তরাষ্ট্রের জাতীয় দলের হয়ে অভিষেক হওয়া চতুর্থ সর্বকনিষ্ঠ খেলোয়াড় এখন তিনি।পেরুর বিপক্ষে ম্যাচে ৬২ মিনিট খেলেছেন সুলিভান। বিশ্বকাপের বিরতির পর থেকেই ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে নজর কেড়েছেন তিনি। চলতি মৌসুমে এমএলএসে ২৪ ম্যাচে ৭ গোলের পাশাপাশি করেছেন ১২টি সহায়তা

সুলিভানের দুর্দান্ত পারফরম্যান্সে ফিলাডেলফিয়াও ঘুরে দাঁড়িয়েছে। টানা ১১ ম্যাচ অপরাজিত থেকে ইস্টার্ন কনফারেন্সের তলানি থেকে উঠে এখন প্লে-অফের জায়গায় রয়েছে দলটি।