খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

আরেকটু অপেক্ষা করুন

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫, ৭:২৯ অপরাহ্ণ
আরেকটু অপেক্ষা করুন

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব-তামিমসহ সিনিয়র চার ক্রিকেটারকে চান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। কয়েকদিন আগে এ নিয়ে কথা বলেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদও। তিনিও বলেছেন, তামিম এবং সাকিবকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে চান। কিন্তু এই বিপিএল চলাকালেই সাবেক পাকিস্তানি ক্রিকেটার, চিটার্গ কিংসের শুভেচ্ছাদূত হয়ে আসা শহিদ আফ্রিদির ইউটিউব চ্যানেলে তামিম জানিয়েছেন, জাতীয় দলের খেলার সম্ভাবনা কম তার। এমন পরিস্থিতিতে তামিম ইকবালের জাতীয় দলে ফেরাটা হয়ে রইলো একটা ধোঁয়াশা।

 

সিলেটে আজ এ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। কারণ, জাতীয় দলে ফেরা না ফেরা নিয়ে তামিম ইকবালের সঙ্গে গ্র্যান্ড সিলেট হোটেলে দুই দফা বৈঠক করেছেন নির্বাচকরা। সে বৈঠকের পরই বিকেলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে লিপু জানালেন, তামিমের বিষয়ে পরিস্কার তথ্য জানতে আর কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। তিনি বলেন, ‘আরও দুই-তিনদিন অপেক্ষা করতে হবে। তামিম খেলবে কি না সেটা ও নিজেই জানাক।

 

ফিটনেস জনিত কারণে ২০২৩ সালের এপ্রিলের পর আর বাংলাদেশ টেস্ট দলে দেখা যায়নি তামিম ইকবালকে। সর্বশেষ ওয়ানডে খেলেছেন একই বছর সেপ্টেম্বরে। কথা ছিল ওয়ানডে বিশ্বকাপ খেলবেন। ফিটনেস ইস্যুতে শেষ পর্যন্ত তাকে বাদ দেয়া হয়েছিলো। যদিও এ নিয়ে কম বিতর্ক হয়নি। অন্যদিকে টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন এই বাঁ-হাতি ওপেনার। তবে প্রধান নির্বাচকের কথা ইঙ্গিত পাওয়া গেছে চ্যাম্পিয়নস ট্রফি দিয়ে ফের আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারেন তামিম ইকবাল। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১২ জানুয়ারির মধ্যে আইসিসিতে ১৫ সদস্যের স্কোয়াড পাঠাতে হবে।

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১৩ অপরাহ্ণ
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

ঢাকার ডাক স্পোর্টস: যুক্তরাষ্ট্রের জাতীয় দলে অভিষেক হয়েছে কাভান সুলিভানের অভিষেক ম্যাচে পেরুর বিপক্ষে শুরুর একাদশে জায়গা করেই চমক দেখিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফিলাডেলফিয়া ইউনিয়নের এই মিডফিল্ডার। শনিবার ওরল্যান্ডোর ইন্টারকো স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র।

অভিষেকের দিন সুলিভানের বয়স ছিল ১৬ বছর ৩৬৩ দিন। যুক্তরাষ্ট্রের জাতীয় দলের হয়ে অভিষেক হওয়া চতুর্থ সর্বকনিষ্ঠ খেলোয়াড় এখন তিনি।পেরুর বিপক্ষে ম্যাচে ৬২ মিনিট খেলেছেন সুলিভান। বিশ্বকাপের বিরতির পর থেকেই ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে নজর কেড়েছেন তিনি। চলতি মৌসুমে এমএলএসে ২৪ ম্যাচে ৭ গোলের পাশাপাশি করেছেন ১২টি সহায়তা

সুলিভানের দুর্দান্ত পারফরম্যান্সে ফিলাডেলফিয়াও ঘুরে দাঁড়িয়েছে। টানা ১১ ম্যাচ অপরাজিত থেকে ইস্টার্ন কনফারেন্সের তলানি থেকে উঠে এখন প্লে-অফের জায়গায় রয়েছে দলটি।