খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

বিফলে থিকশানার হ্যাটট্রিক, বড় জয়ে সিরিজ নিউজিল্যান্ডের

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫, ৭:৩২ অপরাহ্ণ
বিফলে থিকশানার হ্যাটট্রিক, বড় জয়ে সিরিজ নিউজিল্যান্ডের

হ্যামিল্টনে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি বৃষ্টির কারণে নেমে এসেছিল ৩৭ ওভারে। নির্ধারিত ওভারে ৯ উইকেটে ২৫৫ রানের বড় সংগ্রহ গড়ে ফেলে নিউজিল্যান্ড। এরপর আরও একবার ব্যাটিং দৈন্যতা দেখিয়েছে শ্রীলঙ্কা। মাহিশ থিকশানার হ্যাটট্রিকটি বিফলেই গেছে ব্যাটারদের ব্যর্থতায়। ৩০.২ ওভারে ১৪২ রানে গুটিয়ে গেছে লঙ্কানদের ইনিংস। সফরকারী দল হেরেছে ১১৩ রানের বড় ব্যবধানে। বৃষ্টিবিঘ্নিত এই ওয়ানডে জিতে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজও নিজেদের করে নিয়েছে নিউজিল্যান্ড। এর আগে টি-টোয়েন্টি সিরিজও জেতে স্বাগতিক দল।

নিউজিল্যান্ড তাদের ইনিংসে বড় সংগ্রহ পেয়েছে মূলত দ্বিতীয় উইকেটে রাচিন রাবিন্দ্র আর মার্ক চ্যাপম্যানের ১১২ রানের জুটিতে। রাচিন ৬৩ বলে ৭৯ আর চাপম্যান ৫২ বলে ৬২ রানের ঝোড়ো ইনিংস খেলেন। বল সমান ৩৮ রান করেন ড্যারেল মিচেল।

বিফলে থিকশানার হ্যাটট্রিক, বড় জয়ে সিরিজ নিউজিল্যান্ডের

৩৫তম ওভারের শেষ দুই বলে মিচেল স্যান্টনার আর নাথান স্মিথকে আউট করেন থিকশানা। এক ওভার পর বল হাতে নিয়ে লঙ্কান অফস্পিনার প্রথম বলেই শিকার করেন ম্যাট হেনরিকে, পূরণ করেন হ্যাটট্রিক। সবমিলিয়ে ৪৪ রানে ৪টি উইকেট পান থিকশানা। জবাব দিতে নেমে ২২ রানে ৪ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে শ্রীলঙ্কা। উইল ও’ররকি-জ্যাকব ডাফিদের তোপে দাঁড়াতেই পারেননি লঙ্কান ব্যাটাররা। একমাত্র ব্যতিক্রম ছিলেন কামিন্দু মেন্ডিস। ৬৬ বলে ৬৪ রানের ইনিংস খেলেন তিনি। উইল ও’ররকি ৩১ রানে ৩টি আর জ্যাকব ডাফি ৩০ রানে শিকার করেন ২টি উইকেট।

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১৩ অপরাহ্ণ
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

ঢাকার ডাক স্পোর্টস: যুক্তরাষ্ট্রের জাতীয় দলে অভিষেক হয়েছে কাভান সুলিভানের অভিষেক ম্যাচে পেরুর বিপক্ষে শুরুর একাদশে জায়গা করেই চমক দেখিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফিলাডেলফিয়া ইউনিয়নের এই মিডফিল্ডার। শনিবার ওরল্যান্ডোর ইন্টারকো স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র।

অভিষেকের দিন সুলিভানের বয়স ছিল ১৬ বছর ৩৬৩ দিন। যুক্তরাষ্ট্রের জাতীয় দলের হয়ে অভিষেক হওয়া চতুর্থ সর্বকনিষ্ঠ খেলোয়াড় এখন তিনি।পেরুর বিপক্ষে ম্যাচে ৬২ মিনিট খেলেছেন সুলিভান। বিশ্বকাপের বিরতির পর থেকেই ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে নজর কেড়েছেন তিনি। চলতি মৌসুমে এমএলএসে ২৪ ম্যাচে ৭ গোলের পাশাপাশি করেছেন ১২টি সহায়তা

সুলিভানের দুর্দান্ত পারফরম্যান্সে ফিলাডেলফিয়াও ঘুরে দাঁড়িয়েছে। টানা ১১ ম্যাচ অপরাজিত থেকে ইস্টার্ন কনফারেন্সের তলানি থেকে উঠে এখন প্লে-অফের জায়গায় রয়েছে দলটি।