খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

আরাকান আর্মির কবজায় টেকনাফের উদ্দেশে ছেড়ে আসা ৪ জাহাজ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫, ১২:১০ অপরাহ্ণ
আরাকান আর্মির কবজায় টেকনাফের উদ্দেশে ছেড়ে আসা ৪ জাহাজ

কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরের উদ্দেশে মিয়ানমারের ইয়াঙ্গুন থেকে ছেড়ে আসা ৪টি পণ্যবাহী জাহাজ দেশটির বিচ্ছিন্নবাদী সশস্ত্র সংগঠন আরাকান আর্মির হাতে তিনদিন ধরে আটকা রয়েছে। জাহাজগুলোতে আনুমানিক ৪০ কোটি টাকার পণ্য রয়েছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে দুটি ও এর পরদিন শুক্রবার আরও দুটিসহ মোট চারটি পণ্যবাহী জাহাজ টেকনাফ জেটিঘাটের ওপারে মিয়ানমার সীমান্তে থাকা আরাকান আর্মি আটক করে রেখে দেয়। সর্বশেষ তথ্য অনুযায়ী, শনিবার সকাল পর্যন্ত পণ্যবাহী জাহাজগুলো আরাকান আর্মি ছেড়ে দেয়নি বলে জানিয়েছেন টেকনাফ স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এহেতাশামুল হক বাহদুর।

তিনি বলেন, গত বৃহস্পতিবার দুটি ও শুক্রবার দুটিসহ মোট চারটি পণ্যবাহী জাহাজ মিয়ানমারের ইয়াঙ্গুন থেকে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরের উদ্দেশে ছেড়ে আসার সময় আরাকান আর্মি টেকনাফ জেটিঘাটের ওপারের মিয়ানমার সীমান্তে আটকে দেয়। এরপর থেকে আজ শনিবার তিন দিন হচ্ছে, এখনো পণ্যবাহী জাহাজ চারটি আরাকান আর্মি ছেড়ে দেয়নি। জাহাজগুলো আরাকান আর্মি আটকের বিষয়ে আমাদের বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিষয়টি অবগত করেছি। সেগুলো ফেরত আনার বিষয়ে তারা চেষ্টা করছেন বলে জানা গেছে।

তিনি আরও বলেন, আটক জাহাজে বাংলাদেশি ব্যবসায়ীদের আনুমানিক ৩০-৪০ কোটি টাকার পণ্য রয়েছে। এমন ঘটনায় বন্দরের আমদানিকারকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১৩ অপরাহ্ণ
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

ঢাকার ডাক স্পোর্টস: যুক্তরাষ্ট্রের জাতীয় দলে অভিষেক হয়েছে কাভান সুলিভানের অভিষেক ম্যাচে পেরুর বিপক্ষে শুরুর একাদশে জায়গা করেই চমক দেখিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফিলাডেলফিয়া ইউনিয়নের এই মিডফিল্ডার। শনিবার ওরল্যান্ডোর ইন্টারকো স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র।

অভিষেকের দিন সুলিভানের বয়স ছিল ১৬ বছর ৩৬৩ দিন। যুক্তরাষ্ট্রের জাতীয় দলের হয়ে অভিষেক হওয়া চতুর্থ সর্বকনিষ্ঠ খেলোয়াড় এখন তিনি।পেরুর বিপক্ষে ম্যাচে ৬২ মিনিট খেলেছেন সুলিভান। বিশ্বকাপের বিরতির পর থেকেই ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে নজর কেড়েছেন তিনি। চলতি মৌসুমে এমএলএসে ২৪ ম্যাচে ৭ গোলের পাশাপাশি করেছেন ১২টি সহায়তা

সুলিভানের দুর্দান্ত পারফরম্যান্সে ফিলাডেলফিয়াও ঘুরে দাঁড়িয়েছে। টানা ১১ ম্যাচ অপরাজিত থেকে ইস্টার্ন কনফারেন্সের তলানি থেকে উঠে এখন প্লে-অফের জায়গায় রয়েছে দলটি।