খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

চমক দিয়ে সবার শেষে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা ভারতের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫, ৬:৩৯ অপরাহ্ণ
চমক দিয়ে সবার শেষে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা ভারতের

১২ জানুয়ারির মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য আইসিসির কাছে প্রাথমিক দলের তালিকা পাঠানোর সময় নির্ধারিত ছিল। ওই সময়ের মধ্যে বাকি সাতটি দেশ স্কোয়াড ঘোষণা করলেও, বাকি ছিল কেবল ভারত। সবার শেষে গৌতম গম্ভীর আজ (শনিবার) মেগা টুর্নামেন্টটির জন্য স্কোয়াড ঘোষণা করেছেন। যেখানে বড় চমক দীর্ঘদিন ভারতীয় দলের নিয়মিত সদস্য মোহাম্মদ সিরাজের বাদ পড়া।

কন্ডিশনের কথা বিবেচনায় রেখে মূলত ভারতীয় স্কোয়াড গড়া হয়েছে স্পিন-পেসের ভারসাম্য রেখে। বিশেষজ্ঞ স্পিনার কুলদ্বীপ যাদবের সঙ্গে এই বিভাগে আছেন অভিজ্ঞ অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল ও ওয়াশিংটন সুন্দর। ব্যাটিং বিভাগে জায়গা হয়েছে তরুণ ওপেনার যশস্বী জয়সওয়ালের। ফলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওপেনিংয়ে অধিনায়ক রোহিত শর্মার সঙ্গী শুভমান গিল নাকি জয়সওয়াল, সেটি জানতে আরও অপেক্ষা করতে হবে। এ ছাড়া টপ অর্ডারে আছেন বিরাট কোহলি, রিষাভ পান্ত, লোকেশ রাহুল ও শ্রেয়াস আইয়ারের মতো তারকারা।

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১৩ অপরাহ্ণ
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

ঢাকার ডাক স্পোর্টস: যুক্তরাষ্ট্রের জাতীয় দলে অভিষেক হয়েছে কাভান সুলিভানের অভিষেক ম্যাচে পেরুর বিপক্ষে শুরুর একাদশে জায়গা করেই চমক দেখিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফিলাডেলফিয়া ইউনিয়নের এই মিডফিল্ডার। শনিবার ওরল্যান্ডোর ইন্টারকো স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র।

অভিষেকের দিন সুলিভানের বয়স ছিল ১৬ বছর ৩৬৩ দিন। যুক্তরাষ্ট্রের জাতীয় দলের হয়ে অভিষেক হওয়া চতুর্থ সর্বকনিষ্ঠ খেলোয়াড় এখন তিনি।পেরুর বিপক্ষে ম্যাচে ৬২ মিনিট খেলেছেন সুলিভান। বিশ্বকাপের বিরতির পর থেকেই ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে নজর কেড়েছেন তিনি। চলতি মৌসুমে এমএলএসে ২৪ ম্যাচে ৭ গোলের পাশাপাশি করেছেন ১২টি সহায়তা

সুলিভানের দুর্দান্ত পারফরম্যান্সে ফিলাডেলফিয়াও ঘুরে দাঁড়িয়েছে। টানা ১১ ম্যাচ অপরাজিত থেকে ইস্টার্ন কনফারেন্সের তলানি থেকে উঠে এখন প্লে-অফের জায়গায় রয়েছে দলটি।