খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

বিপিএলের ফাইনালে থাকছেন না শরফুদ্দৌলা সৈকত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫, ৬:৪১ অপরাহ্ণ
বিপিএলের ফাইনালে থাকছেন না শরফুদ্দৌলা সৈকত

মাঠের তারকাদের ছাপিয়ে আলাদা একটা নজর আম্পায়ারের দিকে। ক্রিকেটের মঞ্চে এমন কিছু খুব কমই দেখা গিয়েছে। তবে কখনো কখনো মূল চরিত্রদের ছাপিয়ে শিরোনাম হয়ে যেতে পারেন খেলার নিয়ন্ত্রণ করা আম্পায়াররাও। বাংলাদেশের এলিট প্যানেল আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য।

বাংলাদেশ জাতীয় দলে একসময় নিজে খেলেছেন। তবে আম্পায়ার হয়েই বেশি আলো কেড়েছেন তিনি। শরফুদ্দৌলা সৈকতের সাম্প্রতিক সময়টাও ছিল দারুণ। কদিন আগেই মেলবোর্ন টেস্টে ভারতের যশস্বী জয়সওয়ালকে আউট দিতে গিয়ে নিয়েছিলেন সাহসী এক সিদ্ধান্ত। স্নিকোমিটারে শব্দতরঙ্গ ধরা না পড়লে নিজের জাজমেন্ট থেকে ভারতীয় ব্যাটারকে দিয়েছিলেন আউট। মেলবোর্নে তার সিদ্ধান্ত পরবর্তীতে প্রশংসা কুড়িয়েছিল ক্রিকেট বোদ্ধাদের। আর সিডনি টেস্টে তার উপস্থিতি নিয়ে ছিল বাড়তি উন্মাদনা। ভারতের গণমাধ্যম থেকে শুরু করে ক্রিকেট ভক্তরাও ব্যস্ত ছিলেন সৈকতকে নিয়ে। তবে বাংলাদেশি আম্পায়ার সেখানেও ছিলেন নিখুঁত, নির্ভুল। এবারের বিপিএলেও পরপর দুদিন একের পর এক দারুণ সিদ্ধান্ত দিয়েছেন তিনি।

তবে এতকিছুর পরেও চলমান বিপিএলের ফাইনালে সময়ের অন্যতম সেরা এই আম্পায়ারকে ধরে রাখতে পারছে না বিসিবি। ফেব্রুয়ারির ৬ তারিখ থেকে শুরু হওয়া ভারত-ইংল্যান্ড ওয়ানডে সিরিজে মাঠে থাকবেন সৈকত। যে সিরিজটায় প্রথম ও ৩য় ওয়ানডেতে মাঠে থাকবেন তিনি।  ৬ তারিখ প্রথম ওয়ানডে হবে নাগপুরে। সেখানে অনফিল্ড আম্পায়ার থাকবেন শরফুদ্দৌলা সৈকত। ৯ তারিখের দ্বিতীয় ওয়ানডেতে তিনি টিভি আম্পায়ার। আর ১২ তারিখ আহমেদাবাদের তৃতীয় ওয়ানডে ম্যাচে ফের অন-ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন শরফুদ্দৌলা সৈকত।

 

সঙ্গত কারণে ৭ই ফেব্রুয়ারি বিপিএলের ফাইনালে থাকছেন না দেশসেরা এই আম্পায়ার।

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১৩ অপরাহ্ণ
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

ঢাকার ডাক স্পোর্টস: যুক্তরাষ্ট্রের জাতীয় দলে অভিষেক হয়েছে কাভান সুলিভানের অভিষেক ম্যাচে পেরুর বিপক্ষে শুরুর একাদশে জায়গা করেই চমক দেখিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফিলাডেলফিয়া ইউনিয়নের এই মিডফিল্ডার। শনিবার ওরল্যান্ডোর ইন্টারকো স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র।

অভিষেকের দিন সুলিভানের বয়স ছিল ১৬ বছর ৩৬৩ দিন। যুক্তরাষ্ট্রের জাতীয় দলের হয়ে অভিষেক হওয়া চতুর্থ সর্বকনিষ্ঠ খেলোয়াড় এখন তিনি।পেরুর বিপক্ষে ম্যাচে ৬২ মিনিট খেলেছেন সুলিভান। বিশ্বকাপের বিরতির পর থেকেই ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে নজর কেড়েছেন তিনি। চলতি মৌসুমে এমএলএসে ২৪ ম্যাচে ৭ গোলের পাশাপাশি করেছেন ১২টি সহায়তা

সুলিভানের দুর্দান্ত পারফরম্যান্সে ফিলাডেলফিয়াও ঘুরে দাঁড়িয়েছে। টানা ১১ ম্যাচ অপরাজিত থেকে ইস্টার্ন কনফারেন্সের তলানি থেকে উঠে এখন প্লে-অফের জায়গায় রয়েছে দলটি।