খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

জবাবদিহিমূলক সিভিল সার্ভিস গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫, ৬:০৫ অপরাহ্ণ
জবাবদিহিমূলক সিভিল সার্ভিস গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, বর্তমান সরকার জবাবদিহিমূলক সরকার। জনবান্ধব ও জবাবদিহিমূলক সিভিল সার্ভিস গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। সিভিল সার্ভিস দেশের উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে এজেন্ট অব চেঞ্জের ভূমিকা পালন করে থাকে।

রবিবার (১৯ জানুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবনের কেন্দ্রীয় সেমিনার কক্ষে বিসিএস ক্যাডারভুক্ত (প্রশাসন, পুলিশ, বন ও রেলওয়ে) এবং বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কর্মকর্তাদের অংশগ্রহণে ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতর আয়োজিত ‘১৩৭তম সার্ভে ও সেটেলমেন্ট প্রশিক্ষণ কোর্স, ২০২৪-২৫’ এর সনদপত্র বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘জবাবদিহি-বিহীন সিভিল সার্ভিস ক্রমেই ফ্যাসিস্ট শাসনামল সৃষ্টিতে সহায়ক ভূমিকা পালন করে। ফলে সিভিল সার্ভেন্টদের আনুগত্য ও বিশ্বস্ততার মানদণ্ড রাষ্ট্র ও জনগণের পরিবর্তে রাজনৈতিক আদর্শ ও ব্যক্তিত্বের নিকট আত্মসমর্পণ করে। পরিণামে ব্যক্তিগত সুবিধা, রাজনৈতিক মেরুকরণ এবং দুর্নীতির প্রকোপ বৃদ্ধি পায়।’

তিনি  বলেন, ‘আধুনিক বিশ্বে সঠিক ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে ভূমির বহুবিধ ব্যবহার নিশ্চিত করা সম্ভব। একটি দেশের উন্নয়নে ভূমির মালিকানা, সরকারি নীতির মাধ্যমে ভূমির সঠিক ব্যবহার, ল্যান্ড ইউজ প্ল্যানিং, ল্যান্ড জোনিং, আরবান প্ল্যানিং, স্পেসিয়াল প্ল্যানিং বিরাট ভূমিকা রাখে। উপদেষ্টা আরও  বলেন, ‘ভূমির মালিকানা নিয়ে দেওয়ানি আদালতে যুগযুগ ধরে চলমান হাজার-হাজার মামলা দ্রুততম সময়ে নিষ্পত্তি করতে হবে। ভূমিসেবা আরও সহজ করতে হবে। রেজিস্ট্রেশন ও মিউটেশন প্রক্রিয়া আরও জনবান্ধব করতে হবে।’ তিনি আরও বলেন, সুশাসন নিশ্চিতে ভূমি ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট মাঠ প্রশাসনের গণকর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনী এবং সিভিল মামলার দায়িত্বে নিয়োজিত বিচারকদেরকে দেশের ভূমি ব্যবস্থা ও ভূমি প্রশাসন সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকা প্রয়োজন। উপদেষ্টা এসময় প্রশিক্ষণলব্ধ জ্ঞান দিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রত্যেকেই নিজ নিজ কর্মক্ষেত্রে ভূমিসেবা সহজ করতে একটি করে ‘ল্যান্ড সার্ভিস টেকনিক’ প্রতিষ্ঠা করবেন মর্মে আশাবাদ ব্যক্ত করেন।

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১৩ অপরাহ্ণ
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

ঢাকার ডাক স্পোর্টস: যুক্তরাষ্ট্রের জাতীয় দলে অভিষেক হয়েছে কাভান সুলিভানের অভিষেক ম্যাচে পেরুর বিপক্ষে শুরুর একাদশে জায়গা করেই চমক দেখিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফিলাডেলফিয়া ইউনিয়নের এই মিডফিল্ডার। শনিবার ওরল্যান্ডোর ইন্টারকো স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র।

অভিষেকের দিন সুলিভানের বয়স ছিল ১৬ বছর ৩৬৩ দিন। যুক্তরাষ্ট্রের জাতীয় দলের হয়ে অভিষেক হওয়া চতুর্থ সর্বকনিষ্ঠ খেলোয়াড় এখন তিনি।পেরুর বিপক্ষে ম্যাচে ৬২ মিনিট খেলেছেন সুলিভান। বিশ্বকাপের বিরতির পর থেকেই ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে নজর কেড়েছেন তিনি। চলতি মৌসুমে এমএলএসে ২৪ ম্যাচে ৭ গোলের পাশাপাশি করেছেন ১২টি সহায়তা

সুলিভানের দুর্দান্ত পারফরম্যান্সে ফিলাডেলফিয়াও ঘুরে দাঁড়িয়েছে। টানা ১১ ম্যাচ অপরাজিত থেকে ইস্টার্ন কনফারেন্সের তলানি থেকে উঠে এখন প্লে-অফের জায়গায় রয়েছে দলটি।