খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

লেস্টার ছেড়ে শেফিল্ডে যোগ দিলেন হামজা চৌধুরী

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫, ১১:০৩ পূর্বাহ্ণ
লেস্টার ছেড়ে শেফিল্ডে যোগ দিলেন হামজা চৌধুরী

খবরটা আগে থেকেই শোনা যাচ্ছিল। বাকি ছিল শুধু আনুষ্ঠানিক ঘোষণার। মৌসুম মধ্যবর্তী দল বদলে ধারে লেস্টার সিটি থেকে শেফিল্ড ইউনাইটেডে যোগ দিয়েছেন হামজা চৌধুরী। চুক্তি অনুযায়ী সেখানে থাকবেন মৌসুমের শেষ পর্যন্ত। অবশ্য সেখানে পরে চুক্তি স্থায়ী করার বিকল্পও থাকছে। সম্প্রতি বাংলাদেশি বংশোদ্ভুত ইংল্যান্ড প্রবাসী এই মিডফিল্ডার বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলার অনুমতি পেয়েছেন। তার পরেই এলো নতুন এই চুক্তির খবর। লেস্টারে ২৭ বছর বয়সীর চুক্তি বাকি আরও আড়াই বছর। কিন্তু এই মৌসুমে প্রিমিয়ার লিগে সেভাবে খেলার সুযোগ পাচ্ছেন না তিনি। খেলেছেন ৬টি ম্যাচ। এর আগে ২০২২-২৩ মৌসুমে ওয়াটফোর্ডেও ধারে খেলেছেন। নতুন চুক্তির ফলে এখন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হচ্ছে না হামজার। কারণ শেফিল্ড প্রমোশনের লক্ষ্যে চ্যাম্পিয়নশিপে খেলছে। যা প্রিমিয়ার লিগের পরের স্তর। ইংল্যান্ডের হয়ে অনূর্ধ্ব-২১ জাতীয় দলে খেলা এই ফুটবলারের চ্যাম্পিয়নশিপে শেফিল্ডের হয়ে অভিষেক হতে পারে শনিবার ডার্বি কাউন্টির বিপক্ষে।

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১৩ অপরাহ্ণ
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

ঢাকার ডাক স্পোর্টস: যুক্তরাষ্ট্রের জাতীয় দলে অভিষেক হয়েছে কাভান সুলিভানের অভিষেক ম্যাচে পেরুর বিপক্ষে শুরুর একাদশে জায়গা করেই চমক দেখিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফিলাডেলফিয়া ইউনিয়নের এই মিডফিল্ডার। শনিবার ওরল্যান্ডোর ইন্টারকো স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র।

অভিষেকের দিন সুলিভানের বয়স ছিল ১৬ বছর ৩৬৩ দিন। যুক্তরাষ্ট্রের জাতীয় দলের হয়ে অভিষেক হওয়া চতুর্থ সর্বকনিষ্ঠ খেলোয়াড় এখন তিনি।পেরুর বিপক্ষে ম্যাচে ৬২ মিনিট খেলেছেন সুলিভান। বিশ্বকাপের বিরতির পর থেকেই ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে নজর কেড়েছেন তিনি। চলতি মৌসুমে এমএলএসে ২৪ ম্যাচে ৭ গোলের পাশাপাশি করেছেন ১২টি সহায়তা

সুলিভানের দুর্দান্ত পারফরম্যান্সে ফিলাডেলফিয়াও ঘুরে দাঁড়িয়েছে। টানা ১১ ম্যাচ অপরাজিত থেকে ইস্টার্ন কনফারেন্সের তলানি থেকে উঠে এখন প্লে-অফের জায়গায় রয়েছে দলটি।