পাকিস্তান শাহিন্সের বিপক্ষে ঘাম ঝরাবে বাংলাদেশ
বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতির অংশ হিসেবে তিনটি শাহিন্স স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ১৯ ফেব্রুয়ারি মূল প্রতিযোগিতার পর্দা ওঠার আগে ১৪-১৭ ফেব্রুয়ারি হবে এই প্রস্তুতি ম্যাচগুলো।
পাকিস্তান শাহিন্স, বাংলাদেশের বিপক্ষে: মোহাম্মদ হারিস (অধিনায়ক), আমির জামাল, আব্দুল সামাদ, আলী রাজা, আজান আওয়াইস, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মুবাসির খান, মুসা খান, ওমর বিন ইউসুফ, শাহিবজাদা ফারহান, সুফিয়ান মুকিম ও উসামা মীর।

আপনার মতামত লিখুন