খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

আবু সাঈদ হত্যা মামলার আসামি গ্রেফতার

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:২৭ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার আসামি গ্রেফতার

রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আবু সাঈদ হত্যা মামলার ৫৮ নম্বর আসামি ইমরান চৌধুরী (আকাশ) কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আকাশ জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গঙ্গাপাড়া এলাকার শাহেনেওয়াজ চৌধুরীর ছেলে এবং সে রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন। শনিবার গভীর রাতে ইসলামপুর উপজেলার গঙ্গাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে থাকা এই নেতাকে গ্রেফতার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে দলমত-নির্বিশেষে লাখো জনতা জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে সাড়া দিয়েছিল। এক অভূতপূর্ণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী হাসিনা সরকারের পতন হয় আর হাসিনা সরকারের পতনের পর থেকে থেকে আকাশ পলাতক ছিলেন পরবর্তীতে শনিবার মধ্য রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, তিনি বাসায় আছেন পরে ইসলামপুর থানা পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ বলেন, হাসিনা সরকারের পতনের পর থেকে থেকে আকাশ পলাতক ছিলেন শনিবার মধ্য রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। সন্ত্রাসবিরোধী আইনে তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। রংপুরের আবু সাঈদ হত্যা মামলার আসামি ৫৮ নম্বর আসামি তিনি।

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১৩ অপরাহ্ণ
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

ঢাকার ডাক স্পোর্টস: যুক্তরাষ্ট্রের জাতীয় দলে অভিষেক হয়েছে কাভান সুলিভানের অভিষেক ম্যাচে পেরুর বিপক্ষে শুরুর একাদশে জায়গা করেই চমক দেখিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফিলাডেলফিয়া ইউনিয়নের এই মিডফিল্ডার। শনিবার ওরল্যান্ডোর ইন্টারকো স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র।

অভিষেকের দিন সুলিভানের বয়স ছিল ১৬ বছর ৩৬৩ দিন। যুক্তরাষ্ট্রের জাতীয় দলের হয়ে অভিষেক হওয়া চতুর্থ সর্বকনিষ্ঠ খেলোয়াড় এখন তিনি।পেরুর বিপক্ষে ম্যাচে ৬২ মিনিট খেলেছেন সুলিভান। বিশ্বকাপের বিরতির পর থেকেই ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে নজর কেড়েছেন তিনি। চলতি মৌসুমে এমএলএসে ২৪ ম্যাচে ৭ গোলের পাশাপাশি করেছেন ১২টি সহায়তা

সুলিভানের দুর্দান্ত পারফরম্যান্সে ফিলাডেলফিয়াও ঘুরে দাঁড়িয়েছে। টানা ১১ ম্যাচ অপরাজিত থেকে ইস্টার্ন কনফারেন্সের তলানি থেকে উঠে এখন প্লে-অফের জায়গায় রয়েছে দলটি।