খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

কালিয়াকৈরে আলেশা মার্টের মালামাল সহ ৪ ভুয়া পুলিশ গ্রেফতার

জাহাঙ্গীর আলম শরীফ, কালিয়াকৈর প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:০২ অপরাহ্ণ
কালিয়াকৈরে আলেশা মার্টের মালামাল সহ ৪ ভুয়া পুলিশ গ্রেফতার
গাজীপুরের কালিয়াকৈরে আদালতের জব্দকৃত মালামাল লুটপাটকালে ঠাকুরপাড়া আলেশা মার্টের গোডাউন থেকে ৪ ভুয়া পুলিশ কে আটক করে স্থানীয়রা কালিয়াকৈর থানায় সোপর্দ করেছে। আটাকৃতরা হলো,উপজেলার ঠাকুরপাড়া এলাকার আক্কেল আলীর ছেলে জাহাঙ্গীর হোসেন(৩৮), নেত্রকোনার সফিউদ্দিনের ছেলে সাইফুল (৪০)ঢাকার পুরানা পল্টন এলাকার মৃত জসিম উদ্দিনের ছেলে ফেরদৌস আহম্মেদ(২৯) ও উপজেলার ভান্নারা এলাকার সোনামিয়ার ছেলে তুষার মিয়া(২২)।
পুলিশ ও স্থানীয়  সূত্রে জানা যায়, কালিয়াকৈর উপজেলার ঠাকুরপাড়া এলাকার আলেশা মার্টের গোডাউনে পুলিশ পরিচয় দিয়ে প্রবেশ করে ৪প্রতারক। গোডাউনের ভিতরে রক্ষিত আদালতের জব্দকৃত বিভিন্ন মালামাল তারা পিকআপে ভর্তি করার চেষ্টাকরে। বিষয়টি নিয়ে সন্দেহ হলে স্থানীয়রা তাদের চ্যালেঞ্জ করে। এ সময় মৌচাক পুলিশ ফাঁড়িতে খবর দিলে রাত্রিকালীন টহল পার্টির এসআই ফজলু ও এসআই সামাদ ঘটনা স্থলে গিয়ে তাদের গ্রেফতার করে।
কালিয়াকৈর থানা পুলিশের (ওসি) অপারেশন যোবায়ের আহমেদ জানান,পুলিশ পরিচয়ে তারা আলেশা মার্টে প্রবেশ করে আদালতের জব্দকৃত মালামাল লুটের চেষ্টা করে। স্থানীয়রা তাদের আটক করে পুলিশে সোপর্দ করে।গ্রেফতারকৃত ৪জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের প্রকৃয়া চলছে।

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১৩ অপরাহ্ণ
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

ঢাকার ডাক স্পোর্টস: যুক্তরাষ্ট্রের জাতীয় দলে অভিষেক হয়েছে কাভান সুলিভানের অভিষেক ম্যাচে পেরুর বিপক্ষে শুরুর একাদশে জায়গা করেই চমক দেখিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফিলাডেলফিয়া ইউনিয়নের এই মিডফিল্ডার। শনিবার ওরল্যান্ডোর ইন্টারকো স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র।

অভিষেকের দিন সুলিভানের বয়স ছিল ১৬ বছর ৩৬৩ দিন। যুক্তরাষ্ট্রের জাতীয় দলের হয়ে অভিষেক হওয়া চতুর্থ সর্বকনিষ্ঠ খেলোয়াড় এখন তিনি।পেরুর বিপক্ষে ম্যাচে ৬২ মিনিট খেলেছেন সুলিভান। বিশ্বকাপের বিরতির পর থেকেই ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে নজর কেড়েছেন তিনি। চলতি মৌসুমে এমএলএসে ২৪ ম্যাচে ৭ গোলের পাশাপাশি করেছেন ১২টি সহায়তা

সুলিভানের দুর্দান্ত পারফরম্যান্সে ফিলাডেলফিয়াও ঘুরে দাঁড়িয়েছে। টানা ১১ ম্যাচ অপরাজিত থেকে ইস্টার্ন কনফারেন্সের তলানি থেকে উঠে এখন প্লে-অফের জায়গায় রয়েছে দলটি।