নিরাপদ পানিকে মৌলিক অধিকার ঘোষণা করে ঐতিহাসিক রায়
নিরাপদ খাবার ও ব্যবহারযোগ্য পানিকে দেশের প্রত্যেক নাগরিকের জন্য মৌলিক অধিকার হিসেবে ঘোষণা করেছেন হাইকোর্ট। রায়টিকে ঐতিহাসিক ও যুগান্তকারী বলে মন্তব্য করেছেন আইনজীবীরা। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি কাজী ওয়ালিউল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন।
জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনায় আদালতকে আইনি সহযোগিতা করার জন্য মামলার শুনানিতে কয়েকজন আইনজীবীকে অ্যামিকাস কিউরি নিয়োগ দেওয়া হয়। অ্যামিকাস কিউরি হিসেবে বক্তব্য উপস্থাপন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সিনিয়র অ্যাডভোকেট মনজিল মোরশেদ, ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব ও মানবাধিকার সংগঠন বেলা’র পক্ষ থেকে মিনহাজুল ইসলাম মিনহাজুল ইসলাম।

আপনার মতামত লিখুন