গাঙচিল প্রকাশনের ৬০টি নতুন বইয়ের মোড়ক উন্মোচন
২৮ ফেব্রুয়ারি বাংলা একাডেমি, ঢাকায় মহান একুশে বইমেলা ২০২৫ এর মোড়ক উন্মোচন মঞ্চে গাঙচিল প্রকাশিত ৬০টি গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেশ বরেণ্য কণ্ঠশিল্পী মহান মুক্তিযুদ্ধের স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী, বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট চিকিৎসক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক ড. অরূপরতন চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাঙচিলের কেন্দ্রীয় মহাসচিব বাংলাদেশ বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন(অব.) ড. ইদ্রিস আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গাঙচিলের কেন্দ্রীয় উপদেষ্টা কবি মঞ্জু খন্দকার।

অন্যান্যের ভেতর বক্তব্য রাখেন গাঙচিলের কেন্দ্রীয় সমন্বয়ক কবি কবির হুমায়ূন, গাঙচিলের উত্তরা শাখার সাধারণ সম্পাদক কবি হারুনুর রশিদ প্রমূখ। প্রকাশিত গ্রন্থের গ্রন্থকারের ভেতর অনুভূতি ব্যক্ত করেন কবি সেলিনা শিউলি, কবি খাদিজা রহমান কল্পনা, কবি শরিফ ইমরুল হক, কবি পরিতোষ দত্ত, কবি দিলওয়ারা ইব্রাহিম ফকির, কবি রনজিত সরকার, কবি রেনু আরজুমান্দ বানু, কবি ফাতিমা বেনজির, কবিদিলু রোকিবা, কবি জিয়াউল হায়দার মোল্লা জিয়া প্রমুখ।

গাঙচিল প্রকাশনের সম্মানিত প্রকাশক খান আখতার হোসেনের আন্তরিক প্রচেষ্টা ও পরিচালনায় সুন্দর ও মনোমুগ্ধকর একটি অনুষ্ঠান উপহার দেয়া হয়।
অতিথিরা মন্তব্য করেন “বই কিনুন, বই পড়ুন, বই কিনে কেউ দেউলিয়া হয় না”।

যেসব বইয়েরে মোড়ক উন্মোচন করা হয়:
আলোর দিশারী -কৌশিক সরকার (কবিতা), কাব্যে কোরআন শরীফ -মোঃ নূর হোসেন মোল্লা (কবিতা), নীড়ে ফেরা -লতিফা বেগম (ছোট গল্প), সঙ্গায়িত ভালোবাসা -শামিমা সাম্মী (উপন্যাস), ছায়া ভৌতিক থ্রিলার- শিমু তালুকদার (উপন্যাস), স্বাধীনতা চাই -শরিফ ইমরুল হক (কবিতা), তোমার গন্ধে আজও ব্যাকুল -শেলিমা হোসেন (কবিতা), কোন গোপনে মন জুড়ালো -শেলিমা হোসেন (ছোট গল্প), বাসন্তী সন্ধ্যা -সেলিনা শিউলি (কবিতা), দ্য কোটস -এসরাত জাহান বর্ণা (বাণী চিরন্তনী), আমার এলোমেলো কবিতাগুলো -দিলওয়ারা ইব্রাহিম ফকির (কবিতা), তুরস্কের জানা অজানা -প্রিন্সিপাল ডক্টর মোহাম্মদ হানিফ (ভ্রমণ), মালয়েশিয়া সিঙ্গাপুরে সাত দিন -প্রিন্সিপাল ড. হানিফ মল্লিক (ভ্রমণ), ভালোবেসে অবশেষে -খান মেহেদী (উপন্যাস), শিশুতোষ ছড়া কবিতা মঞ্জুরি -রনজিত সরকার (কবিতা), নির্বাচিত কবিতা -শহীদুল্লাহ আনসারী, খাঁচায় আমরা -এসএকে রেজাউল ইসলাম প্রবন্ধ (প্রবন্ধ), নোনা জলে জোক -শৈলেন্দ্রনাথ সরকার (কবিতা), আলোকের আহ্বান -সীমা সাহা (কবিতা), কালচক্র -মোহাম্মদ ফজলে কদর স্বাধীন (উপন্যাস), আলোর দুয়ার -নাসিমা খাতুন (কবিতা), আলোকিত নারী -ইমদাদুল হক তৈয়ব (জীবনী), অব্যক্ত প্রেম -মোঃ সোহেল দুখাই (কবিতা), অপেক্ষা -নুরুল ইসলাম (কবিতা), আলোর রথ -সেলিনা শিউলি (কবিতা), অমৃত রক্ত -মাসুম বিল্লাহ (কবিতা), আলোর দিশারী -কৌশিক সরকার (কবিতা), মন খারাপের বৃষ্টি -মামুন পাটোয়ারী (কবিতা), রোদ মেঘ বৃষ্টি -মোঃ আলমগীর হুমায়ুন (কবিতা), শূন্য কুঞ্জ -আসমা আক্তার কাজল (সম্পাদিত যৌথ কাব্য), চন্দন গাতির মহুয়া -শাহী সবুর (উপন্যাস), হৃদয়ের ছাপ -ফেরদৌসী বেগম শিল্পী ও খাদিজা রহমান কল্পনা (যৌথ কাব্য), চাঁদের জোছনা -খাদিজা রহমান কল্পনা (সম্পাদিত যৌথ কাব্য), নীল কষ্ট -শিউলি রহমান (কবিতা), আর এক মুক্তিযুদ্ধ -এরশাদ জাহান বর্ণা (কবিতা), মায়ের ভালোবাসা -রেনু আরজুমান্দ বানু (কবিতা), এখনই সময় -পরিতোষ দত্ত (কবিতা), দেশের গান আমার গান -জেমস শরৎ কর্মকার (গীতিকাব্য), ইচ্ছে খেয়া -আয়েশা আক্তার শিল্পী (কবিতা), জল জোছনার জননী -দিলু রোকিবা (কবিতা), নক্ষত্রের গহীনে অনুভূতি -ফাতেমা বেনজির (কবিতা), মিছিলেও প্রেম হয় -শিউলি খান (কবিতা), শুধু তোমারই জন্য -জিয়াউল হায়দার মোল্লা জিয়া (কবিতা), ভাবনার অন্তরালে -এম খলিলুল্লাহ খান (কবিতা), চুকনগর গণহত্যা -অধ্যক্ষ খান আখতার হোসেন (স্বাধীনতার ইতিহাস), মিনির সাথেই বিয়ে -অধ্যক্ষ খান আখতার হোসেন (শিশুতোষ গল্প), মুক্ত বিহঙ্গ -নজরুল ইসলাম (কবিতা), মেছো ভূত -অধ্যক্ষ খান আখতার হোসেন (শিশুতোষ গল্প), ভেলোর মৃত্যু-অধ্যক্ষ খান আখতার হোসেন (শিশুতোষ গল্প), মেঘ পরী -অধ্যক্ষ খান আখতার হোসেন (শিশুতোষ গল্প), ভূত দাদুর ইচ্ছে পূরণ- দিলরুবা ইয়াসমিন কলি (শিশুতোষ গল্প), অনিশ্চয়তায় অবিনাস – অধ্যাপক খান আখতার হোসেন (ইতিহাস ভিত্তিক নাটক), চুকনগরের লাশ – অধ্যক্ষ খান আখতার হোসেন (গবেষণা ও ইতিহাস ভিত্তিক নাটক), আবেগী ঝড়- অধ্যক্ষ খান আখতার হোসেন (উপন্যাস), আকিলপুরের অরূপরতন – সুমন বিপ্লব (জীবনী প্রবন্ধ), ডুমুরিয়ায় শ্রেণী শত্রুর অশান্ত ঢেউ -অধ্যক্ষ খান আখতার হোসেন (গবষণা ইতিহাস প্রবন্ধ), ফড়িং মেয়ে -অধ্যক্ষ খান আখতার হোসেন (উপন্যাস), টান- অধ্যক্ষ খান আখতার হোসেন (উপন্যাস), রশ্নির আলো -সৈয়দা রশ্নী সুলতানা (ছোট গল্প), ঝরা পাতার পদাবলি- অসীম রায় (কবিতা)।
অনুষ্ঠানের শুরুর পূর্বে গাঙচিলের লেখকগণ বইমেলা প্রঙ্গনে মাথায় গাঙচিলের লোগোযুক্ত ক্যাপ ও ব্যাজ পরে ব্যানার হাতে মিছিল নিয়ে মঞ্চে যায়। যা এক নতুন অনুভূতির সৃষ্টি করে।


আপনার মতামত লিখুন