মাধবপুরে কুখ্যাত ডাকাত সর্দার ও একাধিক মামলার আসামী আল আমিন আটক
হবিগঞ্জের কুখ্যাত ডাকাত সর্দার ও একাধিক মামলার আসামী আল আমিন (২৫) কে গ্রেফতার করেছে র্যাব ৯ সিপিসি শায়েস্তাগঞ্জ। রোববার রাতে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নে কায়সার নগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব ৯ মিডিয়া শাখার সহকারী পুলিশ সুপার মোঃ মশিউর রহমান সোহেল। কুখ্যাত ডাকাত ও একাধিক মামলার আসামী আল আমিন হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের উছাইল গ্রামের নানু মিয়ার ছেলে। সোমবার (৩ মার্চ) বিকেলে এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে সহকারী পুলিশ সুপার মোঃ মশিউর রহমান সোহেল জানান, ২০২৪ সালে ৫ আগষ্ট এর পর আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ নিয়ে কতিপয় অসাধু লোক ডাকাতি সহ বিভিন্ন অপরাধ কার্যক্রম পরিচালনা করে আসছে। এই সুযোগে কুখ্যাত ডাকাত সর্দার আল আমিন বিভিন্ন অপরাধ কর্মকান্ড করে বেড়াচ্ছে।

আপনার মতামত লিখুন