খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

চাঁদাবাজির অভিযোগে বিএনপির দুই নেতাকে দল থেকে অব্যাহতি

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: শনিবার, ৮ মার্চ, ২০২৫, ১০:২২ অপরাহ্ণ
চাঁদাবাজির অভিযোগে বিএনপির দুই নেতাকে দল থেকে অব্যাহতি

জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়ন বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক এবং সহ-সাংগঠনিক সম্পাদক এই দুই নেতাকে চাঁদাবাজির অভিযোগে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শনিবার বিকেলে জামালপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শফিউর রহমান এবং সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

অব্যাহতি প্রাপ্ত নেতারা হলেন, উপজেলার মেষ্টা ইউনিয়ন বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফরমান আলী ও সহ-সাংগঠনিক সম্পাদক সম্পাদক হুমায়ুন কবীর পলাশ।স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা যায়, সদর উপজেলার হাজীপুর বাজারের ঔষধ ব্যবসায়ী মাসুদ রানার কাছে চাঁদা দাবি করে বিএনপি’র দুই নেতাসহ মেষ্টা ইউনিয়নের সিরাজুল ইসলাম নামের এক ব্যক্তি পরবর্তীতে ওই ব্যবসায়ী যৌথ বাহিনীর কাছে অভিযোগ করলে শুক্রবার রাতে অভিযান চালিয়ে বিএনপি’র দুই নেতাসহ হাজীপুর ফকির পাড়া এলাকার মইনুদ্দিনের ছেলে মো. সিরাজুল ইসলামকে আটক করে যৌথ বাহিনী।

উক্ত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের ভাবমূর্তি নষ্ট করার অভিযোগে জামালপুর সদর উপজেলাধীন মেষ্টা ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ ফরমান আলী ও ইউনিয়ন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর পলাশ এর দলীয় সকল পর্যায়ের
পদ হতে অব্যহতি প্রদান করা হলো এবং পরবর্তীতে তদন্ত সাপেক্ষে চূড়ান্ত সিদ্ধান্ত
গ্রহণ করা হবে। প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, মো. সিরাজুল হক, পিতা- মইন উদ্দিন ফকির, গ্রাম- ফকিরপাড়া, মেষ্টা ইউনিয়ন, বিএনপি বা কোন অঙ্গ বা সহযোগী সংগঠনের সাথে তার সম্পৃক্ততা নেই ।

এ বিষয়ে জানার জন্য জামালপুর সদর উপজেলা বিএনপির সভাপতি এবং সাধারণ সম্পাদক সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তাঁদের পাওয়া যায়নি।
এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সাল মো. আতিক বলেন, চাঁদাবাজির অভিযোগে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে মেষ্টা ইউনিয়ন থেকে তিনজনকে আটক করা হয়েছে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করে আদালতে প্রেরণ করা হয়েছে।

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১৩ অপরাহ্ণ
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

ঢাকার ডাক স্পোর্টস: যুক্তরাষ্ট্রের জাতীয় দলে অভিষেক হয়েছে কাভান সুলিভানের অভিষেক ম্যাচে পেরুর বিপক্ষে শুরুর একাদশে জায়গা করেই চমক দেখিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফিলাডেলফিয়া ইউনিয়নের এই মিডফিল্ডার। শনিবার ওরল্যান্ডোর ইন্টারকো স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র।

অভিষেকের দিন সুলিভানের বয়স ছিল ১৬ বছর ৩৬৩ দিন। যুক্তরাষ্ট্রের জাতীয় দলের হয়ে অভিষেক হওয়া চতুর্থ সর্বকনিষ্ঠ খেলোয়াড় এখন তিনি।পেরুর বিপক্ষে ম্যাচে ৬২ মিনিট খেলেছেন সুলিভান। বিশ্বকাপের বিরতির পর থেকেই ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে নজর কেড়েছেন তিনি। চলতি মৌসুমে এমএলএসে ২৪ ম্যাচে ৭ গোলের পাশাপাশি করেছেন ১২টি সহায়তা

সুলিভানের দুর্দান্ত পারফরম্যান্সে ফিলাডেলফিয়াও ঘুরে দাঁড়িয়েছে। টানা ১১ ম্যাচ অপরাজিত থেকে ইস্টার্ন কনফারেন্সের তলানি থেকে উঠে এখন প্লে-অফের জায়গায় রয়েছে দলটি।