খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

ডুইপ কল্যাণ সমিতির রমজানের তাৎপর্য ও ইফতার অনুষ্ঠান

খান আখতার হোসেন, মিরপুর, ঢাকা
প্রকাশিত: শনিবার, ১৫ মার্চ, ২০২৫, ১১:১৩ পূর্বাহ্ণ
ডুইপ কল্যাণ সমিতির রমজানের তাৎপর্য ও ইফতার অনুষ্ঠান

রমজান হলো ইসলামি বর্ষপঞ্জির ৯ম মাস এবং ইসলাম ধর্মমতে সবচেয়ে পবিত্রতম মাস এটি। এই মাসে ইসলাম ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ কুরআন ইসলামের নবি মুহাম্মদের নিকট অবতীর্ণ হয়েছিল বলে বিশ্বাস করা হয়। ইসলামি বর্ষপঞ্জির ১২ টি মাসের মধ্যে শুধুমাত্র এই মাসের নাম কুরআনে উল্লেখ করা হয়েছে। গতকাল (১৪ মার্চ) জুমা’র দিনে ঢাকার মিরপুরের ডুইপ প্লটে বসবাসকারী কল্যাণ সমিতির আয়োজনে পবিত্র রমজানের তাৎপর্য মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সংগঠনের নিজস্ব কার্যালয়ে ডুইপ প্লটে বসবাসকারী কল্যাণ সমির সভাপতি শাহ্ বেনজির ভূঁইয়ার সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন ডুইপ প্লটে বসবাসকারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এসএম আব্দুল হামিদ। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা সানাউল্লাহ। অনুষ্ঠানে সংগঠনের সদস্যসহ এলাকার সহস্রাধিক রোজাদারদের ইফতারে শরীক হন। অনুষ্ঠান উপস্থাপনা করেন চলচ্চিত্র পরিচালক, জ্যেষ্ঠ সাংবাদিক খান আখতার হোসেন। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন অর্থ সম্পাদক মো. দাউদ, শফিক, হাসান, কামরুজ্জামান, আবু মুছা প্রমুখ।

আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ আইনমন্ত্রীর

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৬:০৫ অপরাহ্ণ
আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ আইনমন্ত্রীর

বিশেষ প্রতিনিধি: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বিদ্যমান ও উদীয়মান আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় শক্তিশালী জাতীয় পদক্ষেপের পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি আইনের শাসন সুদৃঢ় করা, ন্যায়বিচারে প্রবেশাধিকার বৃদ্ধি, প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা জোরদার এবং ফৌজদারি বিচারব্যবস্থার আধুনিকায়নে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

২৭ সেপ্টেম্বর রবিবার সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত ১৫তম জাতিসংঘ অপরাধ প্রতিরোধ ও ফৌজদারি বিচার কংগ্রেসের উচ্চপর্যায়ের অধিবেশনে বক্তব্য প্রদানকালে এ কথা বলেন।

২৬ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর ২০২৬ পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি ন্যাশনাল এক্সিবিশন সেন্টারে (ADNEC) অনুষ্ঠিত এই কংগ্রেসে আইনমন্ত্রী বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব প্রদান করছেন।

বক্তব্যে আইনমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্ব ও দিকনির্দেশনায় আইনের শাসন সুদৃঢ় করা, ন্যায়বিচারে জনগণের প্রবেশাধিকার বৃদ্ধি, প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা জোরদার এবং ফৌজদারি বিচারব্যবস্থার আধুনিকায়নে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।তিনি বাংলাদেশের চলমান বিচারিক সংস্কারের বিষয়টি তুলে ধরেন এবং শক্তিশালী জাতীয় পদক্ষেপ ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে বিদ্যমান ও উদীয়মান আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় বাংলাদেশের প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

আবুধাবি ঘোষণার সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশ ফৌজদারি কার্যবিধি সংস্কারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। এর মাধ্যমে সংক্ষিপ্ত বিচারপ্রক্রিয়ার কার্যকর ব্যবহার আরও জোরদার ও সম্প্রসারণ, মামলার দ্রুত নিষ্পত্তি, মামলাজট কমানো এবং সময়োপযোগী ও ন্যায়সংগত বিচারপ্রাপ্তির সুযোগ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।ভিয়েনাভিত্তিক জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক দপ্তর (UNODC) পাঁচ বছর অন্তর অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক কংগ্রেসটির আয়োজক।

বাংলাদেশ প্রতিনিধিদলে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম ছাড়াও আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা রয়েছেন।

ঢাকার ডাক নিউজ/এস