খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

এমন বিচার হওয়া দরকার যেন দেশবাসী দেখে খুশি হয়

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১৫ মার্চ, ২০২৫, ৩:২৩ অপরাহ্ণ
এমন বিচার হওয়া দরকার যেন দেশবাসী দেখে খুশি হয়

‘শিশুটি আজ নেই কিন্তু তার পরিবার আছে। আমাদের সবাইকে তার পরিবারের পাশে দাঁড়াতে হবে। যারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদের বিচার দ্রুত কার্যকর হোক এটা আমাদের দাবি। তাদের এমন বিচার হওয়া দরকার যেন দেশবাসী সেই বিচার দেখে খুশি হয়।’

শনিবার (১৫ মার্চ) সকাল ১০টায় মাগুরার শ্রীপুর উপজেলার সব্দালপুর ইউনিয়নের সোনাতুন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে  নির্যাতনে মারা যাওয়া শিশুটির রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠানে এ কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, আমরা শিশুটির হত্যার বিচার দ্রুত কার্যকর দেখতে চাই। আমাদের সমাজে আজ নোংরা অপসংস্কৃতি বিরাজমান। এই নোংরা অপসংস্কৃতির কারণে সমাজে নানা ধরনের অসঙ্গতি ঘটছে। এই নোংরা অপসংস্কৃতি বন্ধ করতে হবে। জামায়াতে ইসলামী সবসময় নৈরাজ্য, অপসংস্কৃতির বিরুদ্ধে।

তিনি আরও বলেন, আপনারা বিচার ব্যবস্থার ওপর আস্থা রাখেন। বিচার তার আপন গতিতে গতিশীল। আমরা সঠিক বিচার পাবো। বাংলাদেশ জামায়াতে ইসলামী সব সময় শিশুটির পরিবারের সঙ্গে আছে। আমাদের স্থানীয় নেতাকর্মীরা তাদের সঙ্গে সবসময় যোগাযোগ রক্ষা করে চলবে।

এর আগে তিনি সোনাতুন্দি গোরস্থানে শিশুটির রুহের মাগফেরাত কামনা করে কবর জিয়ারত করেন। শেষে তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে তাদের বাড়িতে যান। এসময় তার মা না থাকায় তিনি তার পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। তাদের খোঁজ খবর নেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১৩ অপরাহ্ণ
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

ঢাকার ডাক স্পোর্টস: যুক্তরাষ্ট্রের জাতীয় দলে অভিষেক হয়েছে কাভান সুলিভানের অভিষেক ম্যাচে পেরুর বিপক্ষে শুরুর একাদশে জায়গা করেই চমক দেখিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফিলাডেলফিয়া ইউনিয়নের এই মিডফিল্ডার। শনিবার ওরল্যান্ডোর ইন্টারকো স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র।

অভিষেকের দিন সুলিভানের বয়স ছিল ১৬ বছর ৩৬৩ দিন। যুক্তরাষ্ট্রের জাতীয় দলের হয়ে অভিষেক হওয়া চতুর্থ সর্বকনিষ্ঠ খেলোয়াড় এখন তিনি।পেরুর বিপক্ষে ম্যাচে ৬২ মিনিট খেলেছেন সুলিভান। বিশ্বকাপের বিরতির পর থেকেই ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে নজর কেড়েছেন তিনি। চলতি মৌসুমে এমএলএসে ২৪ ম্যাচে ৭ গোলের পাশাপাশি করেছেন ১২টি সহায়তা

সুলিভানের দুর্দান্ত পারফরম্যান্সে ফিলাডেলফিয়াও ঘুরে দাঁড়িয়েছে। টানা ১১ ম্যাচ অপরাজিত থেকে ইস্টার্ন কনফারেন্সের তলানি থেকে উঠে এখন প্লে-অফের জায়গায় রয়েছে দলটি।