খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

ব্রাজিল দল থেকে আবারও ছিটকে গেলেন নেইমার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১৫ মার্চ, ২০২৫, ৩:৩০ অপরাহ্ণ
ব্রাজিল দল থেকে আবারও ছিটকে গেলেন নেইমার

দীর্ঘ দিন পর ব্রাজিল দলে ফিরলেও আবারও সেই চোট ছিটকে দিয়েছে তাকে। চোটের কারণে এবারও বিশ্বকাপ বাছাইয়ে খেলতে পারবেন না নেইমার। কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে খেলার জন্য তাকে দলে ডাকা হয়েছিল। দুর্ভাগ্য উঁরুর চোটে মাঠের বাইরে থাকতে হচ্ছে আবার।

নেইমার চোটের কারণে প্রায় দেড় বছরের মতো বাইরে কাটিয়েছেন। সর্বশেষ ক্লাব বদলে সান্তোসে ফেরার পর উজ্জীবিত মনে মনে হচ্ছিল তাকে। কিন্তু সর্বশেষ দুই সপ্তাহ ঊঁরুর চোটের সঙ্গে সংগ্রাম করতে হয়েছে। ইনস্টাগ্রাম স্টোরিতে খেলতে না পারার কথা এভাবেই জানিয়েছেন তিনি, ‘মনে হচ্ছিল প্রত্যাবর্তন খুব সন্নিকটে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই মুহূর্তে বিশ্বের সেরা জার্সিটি পরবার সুযোগ আমি পাচ্ছি না। মূলত ঝুঁকি এড়াতেই মাঠের বাইরে থাকতে হচ্ছে তাকে। নেইমার সেই কথা যোগ করে আরও লিখেছেন, ‘সবাই জানে আমি ফেরার জন্য কতটা উদগ্রীব। আমাদের তার পর দীর্ঘ আলোচনাও হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত আমরা একমত হয়েছি যে কোনও ঝুঁকি নিলে সেটা আসলে ভালো হবে না। পাশাপাশি চোট পুরোপুরি নির্মূল করার জন্য ভালোভাবে প্রস্তুতি নেওয়া উচিত।

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১৩ অপরাহ্ণ
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

ঢাকার ডাক স্পোর্টস: যুক্তরাষ্ট্রের জাতীয় দলে অভিষেক হয়েছে কাভান সুলিভানের অভিষেক ম্যাচে পেরুর বিপক্ষে শুরুর একাদশে জায়গা করেই চমক দেখিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফিলাডেলফিয়া ইউনিয়নের এই মিডফিল্ডার। শনিবার ওরল্যান্ডোর ইন্টারকো স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র।

অভিষেকের দিন সুলিভানের বয়স ছিল ১৬ বছর ৩৬৩ দিন। যুক্তরাষ্ট্রের জাতীয় দলের হয়ে অভিষেক হওয়া চতুর্থ সর্বকনিষ্ঠ খেলোয়াড় এখন তিনি।পেরুর বিপক্ষে ম্যাচে ৬২ মিনিট খেলেছেন সুলিভান। বিশ্বকাপের বিরতির পর থেকেই ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে নজর কেড়েছেন তিনি। চলতি মৌসুমে এমএলএসে ২৪ ম্যাচে ৭ গোলের পাশাপাশি করেছেন ১২টি সহায়তা

সুলিভানের দুর্দান্ত পারফরম্যান্সে ফিলাডেলফিয়াও ঘুরে দাঁড়িয়েছে। টানা ১১ ম্যাচ অপরাজিত থেকে ইস্টার্ন কনফারেন্সের তলানি থেকে উঠে এখন প্লে-অফের জায়গায় রয়েছে দলটি।