খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

ডা. প্রাণ গোপাল দত্তের মেয়েকে ধরতে ছাত্র-জনতার বিএমইউ অবরুদ্ধ

মেডিকেল ডেস্ক, ঢাকা
প্রকাশিত: রবিবার, ১৬ মার্চ, ২০২৫, ৪:৫৩ অপরাহ্ণ
ডা. প্রাণ গোপাল দত্তের মেয়েকে ধরতে ছাত্র-জনতার বিএমইউ অবরুদ্ধ

আওয়ামী লীগ সরকারের সাবেক এমপি ও শেখ হাসিনার স্বাস্থ্য উপদেষ্টা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তের মেয়ে ডা. অনিন্দিতা দত্তকে আটক করতে রাজধানীর শাহবাগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ক্যানসার ভবন অবরোধ করেছেন একদল ছাত্রজনতা। রোববার (১৬ মার্চ) সকালে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা নিতে আসলে তাকে অবরুদ্ধ করে শাহবাগ থানা ছাত্রদলের কয়েকজন নেতা। পরে তাদের সঙ্গে এসে যোগ দেয় স্থানীয় ছাত্রজনতা।

অভিযোগ গেছে, কুমিল্লায় ছাত্রজনতার আন্দোলন দমাতে ডা. অনিন্দিতা দত্ত অগ্রণী ভূমিকা রেখেছিলেন। এমনকি তার বিরুদ্ধে একটি মামলাও রয়েছে। শাহবাগ থানা ছাত্রদল নেতা রুবেল আহমদ গণমাধ্যমকে বলেন, আমরা ভোর ৭ টার দিকে তথ্য পেয়েছি যে, প্রাণ গোপালের মেয়ে অফিসে এসেছে। তার বিরুদ্ধে ৫ আগস্টের আগে ছাত্রজনতার ওপর হামলার ঘটনায় মামলা আছে। মামলার বাদীর তথ্যের ভিত্তিতে আমরা এখানে এসেছি এবং তাকে আটক করেছি।

ছাত্রদল নেতা রুবেল আরও বলেন, আমরা তাকে আটক করে রুমেই রেখেছি। শাহবাগ থানা পুলিশকে জানিয়েছি। তারা এসে বাকি যা ব্যবস্থা নেবেন। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. শাহিনুর আলম বলেন, শুনেছি একদল ছাত্রজনতা ক্যানসার ভবনে এসে অবস্থান নিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর পর পুলিশ এসে অবস্থান নেন। এ ছাড়াও সেনাবাহিনীর একটি টিমও এসেছে বলে জানান তিনি।

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১৩ অপরাহ্ণ
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

ঢাকার ডাক স্পোর্টস: যুক্তরাষ্ট্রের জাতীয় দলে অভিষেক হয়েছে কাভান সুলিভানের অভিষেক ম্যাচে পেরুর বিপক্ষে শুরুর একাদশে জায়গা করেই চমক দেখিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফিলাডেলফিয়া ইউনিয়নের এই মিডফিল্ডার। শনিবার ওরল্যান্ডোর ইন্টারকো স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র।

অভিষেকের দিন সুলিভানের বয়স ছিল ১৬ বছর ৩৬৩ দিন। যুক্তরাষ্ট্রের জাতীয় দলের হয়ে অভিষেক হওয়া চতুর্থ সর্বকনিষ্ঠ খেলোয়াড় এখন তিনি।পেরুর বিপক্ষে ম্যাচে ৬২ মিনিট খেলেছেন সুলিভান। বিশ্বকাপের বিরতির পর থেকেই ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে নজর কেড়েছেন তিনি। চলতি মৌসুমে এমএলএসে ২৪ ম্যাচে ৭ গোলের পাশাপাশি করেছেন ১২টি সহায়তা

সুলিভানের দুর্দান্ত পারফরম্যান্সে ফিলাডেলফিয়াও ঘুরে দাঁড়িয়েছে। টানা ১১ ম্যাচ অপরাজিত থেকে ইস্টার্ন কনফারেন্সের তলানি থেকে উঠে এখন প্লে-অফের জায়গায় রয়েছে দলটি।