রেকর্ড রানে হারলো পাকিস্তান, সিরিজ নিউজিল্যান্ডের
আনপ্রেডিক্টেবল পাকিস্তান তো এমনই। এক ম্যাচে অবাক হওয়ার মতো কিছু করে দেখানো তো আরেক ম্যাচে অবিশ্বাস্যভাবে পরাস্ত হওয়া। তৃতীয় টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে দাপট দেখিয়ে হারাতে পারলেও চতুর্থ ম্যাচে ভঙ্গুর এক পাকিস্তানকেই দেখা গেছে। তাতে ১১৫ রানের জয়ে পাঁচ ম্যাচের সিরিজ এক ম্যাচ হাতে রেখে (৩-১) নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। এই পরাজয় আবার রানের হিসেবে টি-টোয়েন্টিতে পাকিস্তানের ইতিহাসে সর্বনিম্ন! আগের রেকর্ডটি ছিল ৯৫ রানের। ৯ বছর আগে কিউইদের বিপক্ষেই ওয়েলিংটনে এই ব্যবধানে হার দেখেছিল পাকিস্তান।

আপনার মতামত লিখুন